Wednesday, May 13, 2026
HomeScrollবৈভবের সাফল্যে সন্তুষ্ট নন তাঁর বাবা! ছেলের জন্য কী স্বপ্ন দেখছেন সঞ্জীব...
Vaibhav Sooryavanshi

বৈভবের সাফল্যে সন্তুষ্ট নন তাঁর বাবা! ছেলের জন্য কী স্বপ্ন দেখছেন সঞ্জীব সূর্যবংশী?

বাবাকে খুশি করতে কী কী করতে হবে বৈভবকে? জেনে নিন

ওয়েব ডেস্ক: বাইশ গজে এক বিষ্ময়ের নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মারকুটে ক্রিকেট খেলে মাত্র ১৪ বছর বয়সেই ক্রিকেটবিশ্বে নিজের পরিচয় তৈরি করেছেন তিনি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (ICC U19 World Cup 2026) ফাইনালে ইংল্যান্ডকে হারানোর নেপথ্যেও বৈভবের অবদান ছিল গুরুত্বপূর্ণ। ৮০ বলে ১৭৫ রানের ঐতিহাসিক ইনিংস খেলে ফের একবার নজর কেড়েছেন এই তরুণ ব্যাটার। তবে এত সাফল্যের মাঝেও ছেলের কৃতিত্বে পুরোপুরি সন্তুষ্ট নন বৈভবের বাবা।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জীব সূর্যবংশী (Sanjeev Sooryavanshi) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ভারতের হয়ে টেস্ট ক্রিকেট না খেলা পর্যন্ত তাঁর চোখে ‘বড় ক্রিকেটার’ হবেন না বৈভব। তিনি বলেন, “বিশ্বকাপ জয়ের পর যখন বৈভব ফোন করল, আমি আর চোখের জল ধরে রাখতে পারিনি।” কিন্তু আবেগের সেই মুহূর্তের পরও তাঁর লক্ষ্য স্পষ্ট—ছেলেকে ভারতের সিনিয়র দলে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে খেলতে দেখাই তাঁর স্বপ্ন। সঞ্জীবের কথায়, “জব তক টেস্ট না খেলে, কেয়া বড়া ক্রিকেটার।”

আরও পড়ুন: “ওদের উচিত হয়নি,” বয়কট বিতর্কে PCB–কেই দুষলেন পাকিস্তানের প্রাক্তন ICC কর্তা

যেখানে বৈভবের বাবা ছেলেকে টেস্ট ক্রিকেটার হিসেবে দেখতে চাইলেও তাঁর কোচ মণীশ ওঝার (Manish Ojha) মতে, বৈভব আধুনিক টি-২০ ক্রিকেটের জন্যই বেশি উপযুক্ত। তাঁর ব্যাটিং দর্শন পুরোপুরি আক্রমণাত্মক। তিনি বলেন, “ও সিঙ্গল-ডাবলের ক্রিকেটার নয়। ওর বিশ্বাস, ওর ইনস্টিঙ্কট একটাই কথা বলে—পুরোপুরি আক্রমণ করো। ও সম্পূর্ণ আধিপত্যে বিশ্বাস করে।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto