Tuesday, August 18, 2026
HomeScroll"শান্তিপুরের গাদ্দার জগন্নাথ সরকার", পোস্টার রাজনীতি, তীব্র চাঞ্চল্য
Nadia

“শান্তিপুরের গাদ্দার জগন্নাথ সরকার”, পোস্টার রাজনীতি, তীব্র চাঞ্চল্য

শান্তিপুরে তাঁত শিল্পী সম্মেলন বিজেপির, তার আগেই শুরু চাপানউতোর

শান্তিপুর: “শান্তিপুরের গাদ্দার জগন্নাথ সরকার”। সাত সকালে পোস্টার (Poster Controversy) ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য শুরু। “শান্তিপুরের গাদ্দার জগন্নাথ সরকার” কেন্দ্রীয় মন্ত্রী আসার আগেই গোটা শান্তিপুর (Shantipur) জুড়ে পোস্টার বিজেপি সাংসদ জগন্নাথের নামে। তীব্র চাঞ্চল্য নদিয়ার (Nadia) শান্তিপুরে।

প্রসঙ্গত আজ নদিয়ার শান্তিপুরে তাঁত শিল্পী সম্মেলন (Weavers’ Conference) রয়েছে বিজেপির। এখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এই অনুষ্ঠানের আগেই সারা শান্তিপুর জুড়ে শান্তিপুরের গাদ্দার জগন্নাথ সরকার বলে একাধিক পোস্টার পড়ল অনুষ্ঠান স্থলের কাছে সহ শহরের বিভিন্ন প্রান্তে। যদিও বিষয়টি নজরে আসার পরেই বিজেপি কর্মী সমর্থকরা সমস্ত পোস্টার ছিড়ে ফেলেন এবং বেশ কিছু পোস্টারে কালো কালি লাগিয়ে দেন।

আরও পড়ুন-  বাজেট ঘোষণার আগেই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকা, বারুইপুরে উদযাপন

ঘটনায় শাসকদলের ওপর দোষারোপ করেছে বিজেপি নেতৃত্ব। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

উল্লেখ্য, সামনেই বিধানসভা নির্বাচন। সব দলগুলি তাদের রাজনৈতিক প্রচার জোরকদমেই চালাচ্ছে। একাধিক জায়গায় সভা থেকে মিছিল চলছে। তার মধ্যেই চলছে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুঁড়ি। নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। ফেব্রুয়ারির শেষের দিকে ঘোষণার সম্ভাবনা আছে। তার মধ্যে গোটা রাজ্য জুড়েই ভোট যুদ্ধ শুরু হয়ে গেছে। জায়গায় জায়গায় পোস্টার, দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। আর এর মধ্যেই চলেছে এসআইআর শুনানি। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত শুনানির দিনক্ষণ স্থীর ছিল। কিন্তু এত অল্প সময়ের মধ্যে সেই শুনানির কাজ সম্পূর্ণ না হওয়ায় দিনক্ষণ আরও বাড়ানো হয়েছে।

 

 

 

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor