Wednesday, August 12, 2026
HomeScroll“ওদের উচিত হয়নি,” বয়কট বিতর্কে PCB–কেই দুষলেন পাকিস্তানের প্রাক্তন ICC কর্তা
India Vs Pakistan

“ওদের উচিত হয়নি,” বয়কট বিতর্কে PCB–কেই দুষলেন পাকিস্তানের প্রাক্তন ICC কর্তা

ইতিমধ্যে ভারতের বিরুদ্ধে ম্যাচ বাতিলের সিদ্ধান্তে ‘ইউ-টার্ন’ নিয়েছে পাকিস্তান

ওয়েব ডেস্ক: বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) শুরু হলেও এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান মেগা-ম্যাচ (India Vs Pakistan) হবে কি না, তা নিয়ে এখনও কাটেনি জল্পনা। ভারতের সঙ্গে ম্যাছ বয়কটের দাবিতে এখনও অবধি অনড় পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। ফলে আগামী ১৫ ফেব্রুয়ারির এই মহারণ ভেস্তে যাওয়ার আশঙ্কা এখনও রয়ছে। এই পরিস্থিতিতে ক্রিকেটের মাঠে রাজনীতির অনুপ্রবেশ নিয়ে কড়া মন্তব্য করলেন প্রাক্তন আইসিসি প্রধান এহসান মানি (Ehsan Mani)।

ভারতকে আংশিকভাবে দায়ী করলেও এহসান মানির মূলত নিশানা করেন নিশানা পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই। তাঁর মতে, পিসিবি যে ভাষায় বিষয়টি নিয়ে কথা বলছে, তাতে স্পষ্ট হুমকির সুর রয়েছে। আর হুমকির সুরে কখনও আলোচনার পথ খোলা থাকে না। তিনি বলেন, আগে আলোচনা হওয়া উচিত ছিল, কোনও অবস্থান নেওয়ার আগেই কথা বলা দরকার ছিল।

আরও পড়ুন: বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাবর আজমকে টপকে ‘এলিট’ তালিকায় সূর্য

এদিকে এতদিন ভারত ম্যাচ না খেলার প্রশ্নে পিসিবি ছিল সম্পূর্ণ অনড়। তবে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে পাকিস্তান দলের ভরাডুবির পর সেই অবস্থানে কিছুটা নরমভাব দেখা যাচ্ছে। সূত্রের খবর, ১৫ ফেব্রুয়ারির ম্যাচ নিয়ে আইসিসির (ICC) সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই পিসিবির। অর্থাৎ দর কষাকষির রাস্তা খুলে দিতে চাইছে পাক ক্রিকেট বোর্ড। অন্যদিকে আইসিসিও চায়, যেভাবেই হোক এই হাইভোল্টেজ ম্যাচটি হোক এবং সেই কারণেই পিসিবির বক্তব্য শুনতেও রাজি কাউন্সিল।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor