Sunday, June 28, 2026
HomeScrollবিশ্বকাপের প্রথম ম্যাচেই বাবর আজমকে টপকে ‘এলিট’ তালিকায় সূর্য
Suryakumar Yadav

বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাবর আজমকে টপকে ‘এলিট’ তালিকায় সূর্য

আমেরিকার বিরুদ্ধে ৮৪ রানের ইনিংসের মাধ্যমে ইতিহাসে উঠল সূর্যকুমারের নাম

ওয়েব ডেস্ক: কয়েকদিন আগেও রান ছিল না ব্যাটে, কটাক্ষের শিকার হয়েছেন বার বার। কিন্তু বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) মঞ্চে পা রেখেই যেন চেনা ছন্দ ফিরে পেলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দলের ব্যাটিং ব্যর্থতার দিন ধৈর্য ধরে ঝোড়ো ইনিংস খেললেন তিনি। বলা বাহুল্য, তাঁর ৮৪ রানের ইনিংসের উপর ভর করেই এই ম্যাচে সম্মানজনক স্কোর করতে পেরেছিল ভারত। তবে শুধুমাত্র ‘ক্যাপ্টেন্স নক’ নয়, বিশ্বকাপের সূচনায় সূর্যর এই ব্যাটিং জায়গা করে নিয়েছে ক্রিকেটের ইতিহাসের একটি পাতায়।

শনিবার ওয়াংখেড়েতে আমেরিকার বিরুদ্ধে ৮৪ রানের ঝোড়ো ও দায়িত্বশীল ইনিংসের মাধ্যমে অধিনায়ক হিসেবে টি–২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন সূর্যকুমার যাদব। তিনি টপকে গেলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমকে। তালিকার শীর্ষে এখনও রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল, যিনি ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৮ রান করেছিলেন।

আরও পড়ুন: ফের ডিগবাজি খেল পিবিসি, ভারতের বিরুদ্ধে খেলার ইঙ্গিত পাকিস্তানের

অধিনায়ক হিসেবে টি২০ বিশ্বকাপের প্রথম ইনিংসে সর্বোচ্চ রান

  • ৮৮ – ক্রিস গেইল (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ২০০৯)
  • ৮৪ – সূর্যকুমার যাদব (আমেরিকার বিরুদ্ধে, ২০২৬)
  • ৬৮ – বাবর আজম (ভারতের বিরুদ্ধে, ২০২১)
  • ৬৫ – মাহেলা জয়বর্ধনে (কেনিয়ার বিরুদ্ধে, ২০০৭)
  • ৬১ – মহম্মদ আশরাফুল (ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ২০০৭)

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO