Monday, June 29, 2026
HomeScrollফের ডিগবাজি খেল পিবিসি, ভারতের বিরুদ্ধে খেলার ইঙ্গিত পাকিস্তানের
T20 World Cup

ফের ডিগবাজি খেল পিবিসি, ভারতের বিরুদ্ধে খেলার ইঙ্গিত পাকিস্তানের

পাল্টি খেয়ে ভারতের বিরুদ্ধে খেলা নিয়ে আলোচনায় রাজি পিসিবি

কলকাতা: ফের ডিগবাজি খেল পিবিসি (PCB)। ভারতের (India) বিরুদ্ধে খেলার ইঙ্গিত পাকিস্তানের (Pakistan)। শনিবার শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ ২০২৬ (2026 ICC Men’s T20 World Cup)। সবার নজর ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের দিকে। এই ম্যাচ হবে কি না, সে বিষয়ে এখনও সংশয় রয়েছে। এতদিন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারত ম্যাচ না খেলার ব্যাপারে অনড় ছিল। আচমকাই পাল্টি খেয়ে ভারতের বিরুদ্ধে খেলা নিয়ে আলোচনায় রাজি পিসিবি।

১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে ‘নাটক’ এখনও জারি রেখেছে পাকিস্তান! আগেই ইসলামাবাদ জানিয়েছে যে তারা টি২০ বিশ্বকাপ খেললেও, ভারতের সঙ্গে তারা খেলবে না ১৫ ফেব্রুয়ারির ম্যাচ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে দলের বেহাল দশা দেখার পর সম্ভবত তাঁরা সেই অবস্থান খানিক বদলেছে। শোনা যাচ্ছে, ১৫ ফেব্রুয়ারির ম্যাচ নিয়ে আইসিসির সঙ্গে আলোচনায় কোনও আপত্তি নেই তাঁদের।

আরও পড়ুন: বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্যাটিং বিপর্যয়! মানরক্ষা করলেন সূর্য কুমার যাদব 

সূত্রের খবর, আইসিসি চাইছে কোনওভাবে ওই ম্যাচ হোক। সেটার জন্য পিসিবির বক্তব্য শুনতে তাঁদের আপত্তি নেই।
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান জানিয়ে দিয়েছিল, তারা এই বিশ্বকাপে অংশ নিলেও, ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না। এরপর থেকেই আইসিসি বিষয়টি নিয়ে ‘ব্যাক চ্যানেলে’ পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সঙ্গে চর্চা জারি রাখে। ম্যাচ না খেলার ‘বাহানা’ হিসাবে ‘ফোর্স ম্যাজিও’র নিয়মকে ঢাল করেছে। এবার তারা অবস্থান বদলে আলোচনায় বসতে চাইছে। পিসিবি আইসিসিকে জানিয়েছে আলোচনায় বসতে বিশেষ আপত্তি নেই তাঁদের। আসলে ভারত ম্যাচ না খেললে একাধিক শাস্তির মুখে পড়তে হবে পিসিবিকে। আর্থিক জরিমানা তো বটেই, নির্বাসনও হতে পারে। তাছাড়া দলের যা পারফরম্যান্স। টুর্নামেন্টে যে কোনও ম্যাচ তাঁরা হারতে পারে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO