Monday, June 29, 2026
HomeBig newsSIR-এর সময়সীমা বাড়াল কমিশন
WB SIR Hearing

SIR-এর সময়সীমা বাড়াল কমিশন

২১ তারিখের আগে চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভাবনা নেই

কলকাতা: এসআইআর শুনানির (WB SIR Hearing) সময় অন্তত ১০ দিন বাড়ানোর আর্জি জানিয়েছিলেন নির্বাচনী আধিকারিক। কোথাও শুনানিই শেষ হয়নি, তো কোথাও তথ্য আপলোডের কাজ চলছে। এই পরিস্থিতিতে চাপে পড়ে এবং জেলাশাসকদের আবেদন মেনে এসআইআরের সময় বাড়াল নির্বাচন কমিশন (Election Commission)। জেলাশাসকদের আবেদন মেনে এসআইআরের সময় বাড়াল নির্বাচন কমিশন। শনিবার সন্ধ্যায় এই সংক্রান্ত ঘোষণা করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (CEO Manoj Kumar Agarwal)।

আপাতত আগামী ৭ দিন চলবে শুনানির কাজ, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ওইদিনই চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ছিল। তা আরও খানিকটা পিছিয়ে গেল। কিন্তু কমিশনকে শেষ মুহূর্তে শুনানি সময় বাড়ানোর আবেদন করতে হয়েছে। এ জন্য রাজ্যের সিইও (CEO) দিল্লির নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে সময় বৃদ্ধি চেয়ে আবেদন জানিয়েছেন।রাজ্যে এসআইআরের সময় বাড়াল নির্বাচন কমিশন। শুনানির দিন আপাতত ৭ দিন বাড়ানো হয়েছে। সেই অনুযায়ী খানিকটা পিছিয়ে গেল চূড়ান্ত তালিকা প্রকাশের সময়ও। শনিবার সন্ধ্যায় এই সংক্রান্ত ঘোষণা করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

আরও পড়ুন: বাংলায় SIR শুনানির সময় বাড়ছে? কী জানালেন CEO ?

সিইও দফতর সূত্রে জানা গিয়েছে, প্রায় ৯৫ শতাংশ জায়গায় শুনানি কাজ শেষ হয়েছে। তবু যেমনটি দেখা যাচ্ছে, উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র, দক্ষিণ ২৪ পরগনার ৭টি কেন্দ্র, কলকাতা উত্তরে ১টি, কলকাতা দক্ষিণের বন্দরের ১টি, এবং হাওড়াও একটিমাত্র কেন্দ্র রয়েছে, যেখানে শুনানি এখনও বাকি আছে। অনেক জায়গায় শুনানি শেষ হলেও তা কমিশনের ডেটাবেসে আপলোডও হয়নি। সর্বোচ্চ স্তরে আপলোড-প্রক্রিয়া এখনও প্রায় ২৫ শতাংশের বেশি অসম্পূর্ণ।রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, কাজ সম্পূর্ণ করতে ফেব্রুয়ারির শেষ হয়ে যেতে পারে। তার আগেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা সম্ভব। যদি শুনানির কাজ আরও সাতদিন হয়, তাহলে সেই হিসেবমতো বাকি কাজ সারতে আরও সাতদিন সময় লাগবে। ২১ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকা দিয়ে দেওয়া সম্ভব হবে।

সিইও মনোজ আগরওয়ালের মতে, এসব কারণেই কমিশন শুনানির সময় ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়াতে পারে, যাতে ভোটারদের আপত্তি নিষ্পত্তি ও যাচাই-বাছাই যথাযথভাবে করা যায়। যদি সত্যিই ১৪ তারিখ পর্যন্ত শুনানি চলে, তাহলে তার পরেও ৭ দিন সময় লাগবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO