Saturday, August 15, 2026
HomeScrollবিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্যাটিং বিপর্যয়! মানরক্ষা করলেন সূর্য কুমার যাদব
T20 World Cup 2026

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্যাটিং বিপর্যয়! মানরক্ষা করলেন সূর্য কুমার যাদব

বিশ্বকাপের প্রথম ম্যাচে মাত্র ১৬১ রান তুলতে পারল ভারত

ওয়েব ডেস্ক : জঘন্য ব্যাটিং টিম ইন্ডিয়ার (Team India)। মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাত্র ১৬১ রান তুলতে পারল ভারত (India)। এদিন ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার সবাই একের পর এক ফ্লপ হলেন। সেই কারণে স্কোর বোর্ডে অল্প রান তুলতে পারলেন অভিষেক শর্মারা। তবে এদিন একমাত্র অধিনায়ক সূর্য কুমার ভালো ব্যাটিং করলেন। যার ফলে শেষ পর্যন্ত সম্মানজনক রান তুলতে পারল ভারত। তবে হাস্যকর বিষয় হল এদিন খেলার আগে টিভিতে দেখানো হচ্ছিল ‘৩০০ অ্যালার্ট’। কিন্তু ব্যাটিং নেমে ১০০ রান করতেই ঘাম ছুটে যায় ভারতের।

মুম্বইয়ে এদিন টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেন মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। আর ব্যাটে নেমে ফ্লপ হলেন একের পর এক ভারতীয় ব্যাটাররা। নিউজিল্যান্ড ও তার পর প্রস্তুতি ম্যাচে ভালো পারফর্ম করেছিলেন অভিষেক শর্মা ও ইশান কিষাণ (Ishan Kishan)। তাঁদের দৌলতে ভারতের স্কোর ২০০ ছাড়িয়ে যাচ্ছিল। কিন্তু এদিন পুরো ফ্লপ গেলেন অভিষেক ও ইশান। এমনকি প্রস্তুতি ম্যাচে রান পেলেও, এদিন তেমন রান করতে পারলেন না তিলক বর্মা। এছাড়া হার্দিক পাণ্ডিয়া থেকে শুরু করে শিবম দুবে কেউ রান করতে পারলেন না। তবে একমাত্র সূর্যকুমার যাদবের দৌলতে স্কোর বোর্ডে সম্মানজনক রান তুলল ভারত।

আরও খবর : ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকের হাতে যাবে RCB–র মালিকানা? প্রস্তাব নিয়ে শুরু জল্পনা

এদিন ব্যাটিয়ে নেমে শূন্য রানে আউট হন অভিষেক শর্মা (Abhishek Sharma)। এর পর ইশান কিষাণ খেলা চালানোর চেষ্টা করলেও, তিনিও মাত্র ২০ রান করে প্যাবিলিয়নে ফেরেন। এর পর নেমে ম্যাচের হাল ধরার চেষ্টা করেছিলেন তিলক বর্মা। কিন্তু তিনিও মাত্র ২৫ রান করতে পারেন। তার পরে নেমে কোনও রানই করতে পারলেন না শিবম দুবে। এর পরেই আউট হন রিঙ্কু সিং। তিনি করেন মাত্র ৬ রান। হার্দিক পাণ্ডিয়া মাত্র ৫ রান করেন। ফলে ৭৭ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ফেলে ভারত। এর পরে ম্যাচের হাল ধরেন সূর্যকুমার যাদব ও অক্ষর প্যাটেল। কিন্তু স্কোর বোর্ডে যখন ১১৮ রান। সেই সময় ছয় মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেলেন অক্ষর। ফলে মাত্র ১৪ রান করেন তিনি। এর পর ৪ রান করে আউট হন অর্শদীপ। আর ইনিংসের শেষ বলে শূন্য রানে আউট হন বরুণ চক্রবর্তী।

তবে শেষ পর্যন্ত খেলা চালিয়ে যান ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব (Suryakumar Yadav)। তিনি ৪৯ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিং খেলেন। মারেন ৪টি ছয় ও ১০টি চার। যার ফলে শেষ পর্যন্ত সম্মানজনক ১৬১ রান তুলতে পারে ভারত। কিন্তু এই ম্যাচ জিততে পারবে ভারত? তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে তা ম্যাচ শেষ হলেই বোঝা যাবে। অন্যদিকে এদিন বাহবা দিতে হয় আমেরিকাকে। কারণ প্ল্যান মাফিক পারফরম্যান্সের কারণে ভারতকে চাপে ফেলেছিল তারা। কিন্তু শেষের দিকে রান আটকাতে পারলেন না আমেরিকার ক্রিকেটাররা।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k