Wednesday, August 19, 2026
HomeScrollবাংলায় SIR শুনানির সময় বাড়ছে? কী জানালেন CEO ?
WB SIR Hearing

বাংলায় SIR শুনানির সময় বাড়ছে? কী জানালেন CEO ?

শুনানির সময় অন্তত ১০ দিন বাড়ানোর আর্জি

কলকাতা: এসআইআর শুনানির (WB SIR Hearing) মেয়াদ আরও বাড়তে পারে। শুনানির সময় অন্তত ১০ দিন বাড়ানোর আর্জি বেহালা পশ্চিমের নির্বাচনী আধিকারিকের। শুনানির জন্য বাড়তি ১০ দিন সময় চেয়েছেন সিইও। জাতীয় নির্বাচন কমিশনে (Election Commission of India) এই সময় চাওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। বিভিন্ন জেলা থেকে বিধানসভা ভিত্তিক শুনানির সংক্রান্ত রিপোর্টের ভিত্তিতেই এই বাড়তি সময়ের চাওয়া হয়েছে।বেহালা পশ্চিম, মেটিয়াবুরুজ, মগরাহাট পশ্চিম, ক্যানিং পূর্ব, কসবা এই বিধানসভা গুলিতে শুনানি কিছুটা বাকি রয়েছে।

শুনানির সময় অন্তত ১০ দিন বাড়ানোর আর্জি। নির্বাচন কমিশনের কাছে আর্জি বেহালা পশ্চিমের নির্বাচনী আধিকারিকের।এই সমস্ত বিধানসভা কেন্দ্রে এখনও শুনানির কাজ শেষ হয়নি, এমনটাই সূত্রের খবর।বেহালা পশ্চিমে এখনও শুনানি বাকি ১৬ হাজার ২৮২ জনের। শুনানির সময় বাড়াতে আর্জি মেটিয়াবুরুজ, মগরাহাট পশ্চিমের নির্বাচনী আধিকারিকের। শুনানির সময় বাড়াতে আর্জি কসবা, ক্যানিং পূর্ব, মহেশতলা, ভাঙড়ের নির্বাচনী আধিকারিকদের। এই সব বিধানসভায় শুনানির কাজ এখনও শেষ হয়নি, খবর সূত্রের। মেটিয়াবুরুজে লজিকাল ডিসক্রিপেন্সির তালিকায় ৮৬ হাজার ৭৫৪ জন। মেটিয়াবুরুজে এখনও বাকি রয়েছে ২৪ হাজার ৭৪৭ জনের শুনানি। মগরাহাটে লজিকাল ডিসক্রিপেন্সির তালিকায় ৭৮ হাজার ৩০৯ জন। ক্যানিং পূর্বে লজিকাল ডিসক্রিপেন্সির (Logical Discrepancy) তালিকায় ১ লক্ষ ৩৯ হাজার ১ জন। শুনানি শেষ হলেও, ডকুমেন্ট আপলোড করতে সময় লাগবে, জানিয়েছেন ERO।

আরও পড়ুন: অগ্নিমিত্রার বিরুদ্ধে নোটিস বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির

শনিবার রাজ্যের স্পেশাল ইনটেনসিভ রিভিশন সংক্রান্ত শুনানির শেষ দিন৷ তবে এখনও জেলায় জেলায় শুনানির কাজ বাকি রয়েছে। তাই আরও তিনদিন বেড়ে আগামী 10 তারিখ পর্যন্ত চলতে পারে শুনানি পর্ব। সেক্ষেত্রে চূড়ান্ত তালিকাও ১৪ ফেব্রুয়ারির নির্ধারিত দিনে প্রকাশিত হবে না৷ এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, কমিশন মনে করলে গোটা রাজ্যের জন্য শুনানির দিন বাড়তে পারে৷ এমতাবস্থায় শুনানির মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশনকে চিঠি পাঠাবেন বলেই জানা গিয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor slot gacor