Friday, May 15, 2026
HomeScrollশ্রীলঙ্কার চিঠি পেয়েই ‘ইউ টার্ন’! বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান?
ICC T20 World Cup 2026

শ্রীলঙ্কার চিঠি পেয়েই ‘ইউ টার্ন’! বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান?

ফের পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনায় বসছে পিসিবি, কবে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত?

ওয়েব ডেস্ক: টি–২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2026) ভারত ম্যাচ বয়কটের ঘোষণার পর এবার ‘ইউ-টার্ন’ নিল পাকিস্তান (Pakistan)। সূত্রের খবর, ভারতের বিরুদ্ধে মাঠে নামা উচিত কি না, তা নিয়ে ফের সরকারের সঙ্গে আলোচনায় বসতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। ফলে ভারত–পাক ম্যাচ (India Vs Pakistan) ঘিরে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে বলেই মনে করছে ক্রিকেট বিশ্ব।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছিল, টি–২০ বিশ্বকাপে খেললেও ভারতের বিরুদ্ধে তারা ম্যাচ খেলবে না। যদিও এই সিদ্ধান্ত নিয়ে এখনও পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে কোনও সরকারি বিবৃতি জারি হয়নি, এমনকি আইসিসি’কেও লিখিতভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: বিশ্বজয়ী বৈভব, আয়ূষ, অভিজ্ঞানদের বিরাট অঙ্কের পুরস্কার দেবে BCCI

এদিকে, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলে, তাহলে আয়োজক দেশ হিসেবে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে শ্রীলঙ্কা। সেই বিষয়টি সামনে রেখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই পিসিবি’কে কড়া চিঠি পাঠিয়েছে। শ্রীলঙ্কা বোর্ডের বক্তব্য, আইসিসি ও বিশ্বকাপের মর্যাদার কথা ভেবে পাকিস্তানের উচিত ভারত ম্যাচ খেলা।

এই চিঠির পরই নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। কলম্বো ও পাল্লেকেলেতে হবে পাক দলের ম্যাচগুলি। এই পরিস্থিতিতে পিসিবিকে উদ্ধৃত করে এক সূত্র জানিয়েছে, পাকিস্তান সরকার বরাবরই শ্রীলঙ্কা সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এসেছে এবং দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কও অত্যন্ত মজবুত। তাই শ্রীলঙ্কা বোর্ডের পাঠানো মেলকে হালকাভাবে নিচ্ছে না পিসিবি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto