Thursday, May 14, 2026
HomeScrollভাড়া বাড়িতে কোটি টাকার প্রতারণা! পুলিশি অভিযান হাতেনাতে ধৃত ৩
North 24 Parganas

ভাড়া বাড়িতে কোটি টাকার প্রতারণা! পুলিশি অভিযান হাতেনাতে ধৃত ৩

ইতিমধ্যে পুলিশের জালে ৩, উদ্ধার একাধিক মোবাইল ও ল্যাপটপ

উত্তর ২৪ পরগনা: বড়সড় আর্থিক প্রতারণা চক্রের (Money Fraud Racket) হদিস রাজ্যে। উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার নৈহাটি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কারিগরপাড়া, ইসাক সরদার রোড এলাকার ঘটনা। সেখানেই ভাড়া নেওয়া একটি ঘর থেকেই দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা প্রতারণা করা হচ্ছিল বলে অভিযোগ।

গোপন সূত্রে খবর পেয়ে নৈহাটি থানার (Naihati PS) পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে তিনজনকে গ্রেফতার (Arrest) করা হয়। ধৃতদের কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, অভিযুক্তরা বিভিন্নভাবে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে আর্থিক প্রতারণা চালাত।

আরও পড়ুন: মাধ্যমিক দিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা

এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে শেখ জাভেদ আলি, আসিফ আলি ও নেসার হুসেনকে। তাঁদের বিরুদ্ধে নৈহাটি থানায় ভারতীয় ন্যায় সংহিতার U/S 318(2), 318(4), 319(2), 316(2) ও 61(2) ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয়।

এ প্রসঙ্গে নৈহাটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানোয়ারা বেগম জানান, তিনি আগে বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না। তাঁর কথায়, অভিযুক্তরা ওই এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকত। তবে এমন বড়সড় প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ সামনে আসার পর তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto