Thursday, July 2, 2026
HomeScrollশুনানিতে গ্রহণযোগ্য ডোমিসাইল সার্টিফিকেট! কোথা থেকে পাবেন?
SIR

শুনানিতে গ্রহণযোগ্য ডোমিসাইল সার্টিফিকেট! কোথা থেকে পাবেন?

সার্টিফিকেট পাওয়ার জন্য আপনি অনলাইনেও আবেদন করতে পারবেন

ওয়েব ডেস্ক : বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের চাপে এসআইআর শুনানি (SIR Hearing) প্রক্রিয়ায় নিয়ম বদল করেছে নির্বাচন কমিশন (Election Commission)। জানানো হয়েছে, শুনানির ক্ষেত্রে গ্রহণযোগ্য ডোমিসাইল সার্টিফিকেট বা পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট (Permanent Residence Certificate)। তবে শুধুমাত্র জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসকের সই সম্বলিত শংসাপত্রই গৃহীত হবেই বলে জানানো হয়েছে কমিশনের তরফে। তবে কীভাবে পাবেন এই ডোমিসাইল সার্টিফিকেট (Domicile certificate)?

এই সার্টিফিকেট পাওয়ার জন্য আপনি অনলাইনেও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ই-ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে। সেখানে গিয়ে আবেদন করা যাবে। সঙ্গে জমা দিতে হবে আবেদন মূল্যও। তবে অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে মোবাইলের মাধ্যমেই পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন সাধারণ মানষ।

আরও খবর : মাধ্যমিকে টুকলির নতুন ট্রেন্ড! ধরা পড়ল ১২ পরীক্ষার্থী

অনলাইনের পাশাপাশি অফলাইনেও এই ডোমিসাইল সার্টিফিকেট (Domicile certificate) পাওয়া যাবে। এক্ষেত্রে সাধারণ মানুষ রাজস্ব অফিস, কালেক্টর বা ডেপুটি কালেক্টর অফিস, জেলা ম্যাজিস্ট্রেট অফিসে যেতে পারেন। এছাড়া মহকুমা ম্যাজিস্ট্রেট রেজিস্ট্রার বা সাব-রেজিস্ট্রার অফিসে গেলেও এই শংসাপত্র পেতে পারেন। সেক্ষেত্রে ,বেশ কিছু নথি জমা দিতে হবে।

তবে এই সার্টিফিকেট পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম মানতে হবে। এই শংসাপত্র পাওয়ার জন্য কোনও ব্যক্তিকে রাজ্যের নির্দিষ্ট বাসিন্দা হতে হবে। সেক্ষেত্রে কোনও বাসিন্দাকে সর্বনিম্ন ৩ বছর ও সর্বোচ্চ ১৫ বছর রাজ্যে বসবাস করতে হবে। তবে এক্ষেত্রে কোনও ব্যক্তির কাছে আধারকার্ড, প্যান কার্ড, ভোটার আইডির মতো নথি থাকতে পারে। সঙ্গে জমা দিতে হতে পারে বিদ্যুতের বিল বা গ্যাসের নথি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO