Monday, August 17, 2026
HomeScrollমাধ্যমিকে টুকলির নতুন ট্রেন্ড! ধরা পড়ল ১২ পরীক্ষার্থী
Madhyamik 2026

মাধ্যমিকে টুকলির নতুন ট্রেন্ড! ধরা পড়ল ১২ পরীক্ষার্থী

আজ ভূগোল পরীক্ষা

কলকাতা: মাইক্রো জেরক্স বা চিরকুট নয়—এবার মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik 2026) টুকলির নতুন ‘ট্রেন্ড’ এআই। ভূগোল পরীক্ষার দিনে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকে উত্তর খোঁজার অভিযোগে ধরা পড়েছে ১২ জন পরীক্ষার্থী। পর্ষদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, তাদের মধ্যে ১১ জনই কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অ্যাপ ব্যবহার করছিল।

কলকাতার বদরতলা হাই স্কুলে চার পরীক্ষার্থী ধরা পড়ে। তারা গার্ডেনরিচ কেশোরাম কটন মিলস হাই স্কুলের ছাত্র বলে জানা গেছে। এছাড়া কোচবিহারে দু’জন এবং পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, হুগলি ও বাঁকুড়ায় একজন করে পরীক্ষার্থী মোবাইল-সহ ধরা পড়ে।

আরও পড়ুন: বীন্দ্র সরোবর মেট্রোতে ঝাঁপ, ব্যস্ত সময়ে বিপাকে যাত্রীরা

পর্ষদ সূত্রে খবর, ধৃতদের অনেকেই মোবাইল লুকিয়ে এনেছিল অন্তর্বাস বা জুতোর ভিতরে। ফলে প্রাথমিক তল্লাশিতে ধরা পড়েনি। পরীক্ষার সময় সন্দেহজনক আচরণ দেখে দায়িত্বপ্রাপ্ত পরীক্ষকেরা বিষয়টি ধরতে পারেন।

অন্যদিকে, ইতিহাস পরীক্ষার দিন মালদহের মানিকচক ব্লকের একটি স্কুলে এক পরিদর্শকের বিরুদ্ধে পরীক্ষার্থীদের উত্তর বলে দেওয়ার অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাঁকে সাসপেন্ড করেছে পর্ষদ। নিয়মভঙ্গের অভিযোগে নির্দিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদের পর্যবেক্ষণ, এ বছর মোবাইল-সহ ধরা পড়া পরীক্ষার্থীদের বড় অংশই এআই ব্যবহার করেছে এবং অনেক ক্ষেত্রে দলবদ্ধভাবে এই পদ্ধতি নেওয়া হয়েছে। প্রযুক্তির সঙ্গে নকলের ধরন বদলাচ্ছে, এটাই স্পষ্ট বলে মত শিক্ষা মহলের।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor