Sunday, May 17, 2026
HomeScrollরবীন্দ্র সরোবর মেট্রোতে ঝাঁপ, ব্যস্ত সময়ে বিপাকে যাত্রীরা
Kolkata Metro

রবীন্দ্র সরোবর মেট্রোতে ঝাঁপ, ব্যস্ত সময়ে বিপাকে যাত্রীরা

আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছে...

কলকাতা: ফের মেট্রো স্টেশনে (Metro Station) ঝাঁপ! রবিবার সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটে রবীন্দ্র সরোবর (Rabindra Sadan) মেট্রো স্টেশনে দক্ষিণেশ্বরগামী (Dakshineswar) আপ ট্রেন ঢোকার সময় এক ব্যক্তি লাইনে নামেন বলে অভিযোগ। চালক জরুরিকালীন ব্রেক কষলেও পরিষেবা বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। ঘটনাকে কেন্দ্র করে রবীন্দ্র সরোবর থেকে শহিদ ক্ষুদিরাম (Sahid Khudiram) পর্যন্ত মেট্রো চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ভাঙা রুটে পরিষেবা চলছে।

আরও পড়ুন: শীতের মরণ-কামড়! বঙ্গে আরও নামবে পারদ? কী বলছে হাওয়া অফিস?

ছুটির দিন হলেও জরুরি পরিষেবার কর্মী ও ঘুরতে বেরোনো যাত্রীরা সমস্যায় পড়েন। মেট্রো কর্তৃপক্ষ জানায়, দ্রুত স্বাভাবিক পরিষেবা ফেরানোর চেষ্টা চলছে। ব্যক্তিকে উদ্ধারের কাজ চলেছে, অবস্থা সম্পর্কে এখনও স্পষ্ট তথ্য মেলেনি।

উল্লেখ্য, গত তিন মাসে মেট্রো লাইনে ঝাঁপ দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে, যা উদ্বেগ বাড়াচ্ছে কর্তৃপক্ষের। কিছু স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, তবে সব স্টেশনে তা কবে হবে, স্পষ্ট নয়। এমন ঘটনায় চালকদেরও মানসিক চাপের মুখে পড়তে হচ্ছে; তাঁদের কাউন্সেলিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot