Tuesday, August 18, 2026
HomeScrollরাশিয়ায় ভয়াবহ ঘটনা, হাসপাতালে ৪ ভারতীয় পড়ুয়া!
Russia

রাশিয়ায় ভয়াবহ ঘটনা, হাসপাতালে ৪ ভারতীয় পড়ুয়া!

ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

ওয়েব ডেস্ক : রাশিয়ায় (Russia) আক্রন্ত ৪ ভারতীয় পড়ুয়া (Indian Student)। ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ (Police) কর্মীও। জানা যাচ্ছে, এই হামলা চালিয়েছে ১৫ বছরের এক নাবালক। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। তবে এই ঘটনায় আহত ভরতীয় পড়ুয়াদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলেই খবর।

জানা যাচ্ছে, রাশিয়ার (Russia) স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির হস্টেলে এই হামলার ঘটনা ঘটে। হামলা চালানোর সময় অভিযুক্ত নাবালক নাৎসি স্লোগান দিচ্ছিল বলে অভিযোগ। এমনকী হামলার পর অভিযুক্ত দেওয়ালে স্বস্তিকা চিহ্নও আঁকে বলেও খবর। সেখানকার পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত নাবালক নব্য নাৎসি গোষ্ঠী ‘ন্যাশনাল সোশালিজম/ হোয়াইট পাওয়ার’-এর সদস্য। এই গোষ্ঠীকে কিছু বছর আগেই জঙ্গি তকমা দিয়েছিল রাশিয়ার সুপ্রিম কোর্ট।

আরও খবর : মালয়েশিয়া থেকে সন্ত্রাসবাদ নিয়ে হুঙ্কার মোদির, নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা

রশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আচমকা হস্টেলে ঢুকে ওই ছাত্র হামলা করতে থাকে। ঘটনায় ভারতীয় পড়ুয়ারা আহত হন। তাঁকে যখন পুলিশ গ্রেফতার করতে আসে, সে তখন পুলিশের উপরও হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় দুই পুলিশ (Police) আহত হন। ইতিমধ্যে সমাজমাধ্যেমে একটি ভিডিয়ো সামনে এসেছে, সেখানে দেখা গিয়েছে, অভিযুক্তকে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে পুলিশ।

এই হামলায় চার ভারতীয়র পুড়ুয়াদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর। কিন্তু বাকি তিন জন স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। অন্যদিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযুক্তকেও। পুলিশ সূত্রে খবর, ওই যুবক নিজেকেও আঘাত করেছে। তার অবস্থাও গুরুতর বলেই জানা যাচ্ছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor