Sunday, February 8, 2026
HomeScrollপ্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা ভারতের! খেলছেন তিলক
Tilak Varma

প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা ভারতের! খেলছেন তিলক

ম্যাচগুলিতে সব থেকে বেশি নজর থাকবে তিলক ও পরাগের দিকে

ওয়েব ডেস্ক : চোট সারিয়ে জাতীয় দলে ফিরছেন তিলক বর্মা (Tilak Varma)। ফলে তাঁকে আসন্ন টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) খেলতে দেখা যাবে, এ নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু, ম্যাচ ফিট হতে ভারতীয় ‘A’ (India A) দলের হয়ে খেলতে হবে তাঁকে। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফে। বিশ্বকাপে অংশগ্রহণকারী বাকি দেশগুলিকে সুবিধা করতে ভারতীয় ‘A’ দল অংশ নেবে দু’টি প্রস্তুতি ম্যাচে। তার জন্য সোমবার স্কোয়াড ঘোষণা করা হল ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে।

বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ (Practice Match) খেলবে ভারতীয় ‘A’ দল। প্রথমে আমেরিকা ও পরে নামিবিয়ার বিরুদ্ধে খেলবে তারা। এই ম্যাচগুলির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই দলের নেতৃত্বে থাকবেন আয়ুষ বাদোনি।

আরও খবর : পাকিস্তান-ICC দ্বন্দে বড় মন্তব্য BCCI-এর! কী বলল ভারতীয় বোর্ড?

বিসিসিআই (BCCI)-এর তরফে যে দল ঘোষণা করা হয়েছে তাতে রয়েছেন, তিলক বর্মা, আয়ুষ বাদোনি, নমন ধীর, প্রিয়াংশ আর্য, উর্ভিল প্যাটেল, নারায়ণ জগদীশন, আশুতোষ শর্মা, রবি বিষ্ণোই, রিয়ান পরাগ, মানব সুথার, অশোক শর্মা, গুরজাপনীত সিং, বিপ্রজ নিগম, খলিল আহমেদ, ময়াঙ্ক যাদব।

তবে এই ম্যাচগুলিতে সব থেকে বেশি নজর থাকবে তিলক (Tilak Varma) ও পরাগের দিকে। কারণ, তিল বিশ্বকাপের দলে রয়েছেন। কিন্তু দলে নেই রিয়ান পরাগ। তবে ওয়াশিংটন সুন্দর ফিট না হলে, সেক্ষেত্রে জায়গা পেতে পারেন তিনি। তবে এখন দেখার বিষয় প্রস্তুতি ম্যাচে কেমন পারফর্ম করেন তিলক।

দেখুন অন্য খবর :

Read More

Latest News