Monday, June 29, 2026
HomeScroll'বাড়ির কাপড়ে দিল্লিতে মমতা' তারপর কী হল?
Mamata Banerjee

‘বাড়ির কাপড়ে দিল্লিতে মমতা’ তারপর কী হল?

এসআইআর আবহে উত্তপ্ত হল দিল্লির রাজনীতি

ওয়েবডেস্ক- দিল্লিতে (Delhi) ফের আজ রণদেহি মূর্তিতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) । বাড়ির শাড়ি পরেই বঙ্গ ভবনের (Banga Bhavan) সামনে থেকে লাগাতার হুঙ্কার দিলেন তিনি। নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে আগে এসআইআর আবহে উত্তপ্ত হল দিল্লির রাজনীতি। আর পর পর আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য থেকে যাওয়া এসআইআর-এর (SIR) কারণে ক্ষতিগ্রস্তদের প্রতি দিল্লি পুলিশের (Delhi Police) অতি সক্রিয়তার খবর পেয়েই বঙ্গভবনে ছুটে যায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। আর গিয়েই দিল্লি পুলিশের সমালোচনা করে কেন্দ্র সরকারের প্রতি গর্জে ওঠেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। “যদি ওঁদের জন্য এই দেশে আর কেউ নাও লড়ে, আমি লড়ব,” হুঁশিয়ারি দেন মমতা।

এদিন বঙ্গ ভবন থেকে মমতা আরও বলেন, “দিল্লি পুলিশ বঙ্গভবনে ঢুকে ঘরে ঘরে সার্চ করছে। ওখানে বাংলার মানুষ থাকছেন। এটা তো আমাদের ভবন। ওরা এটা করতে পারে না।” তিনি আরও বলেন, “আমাদের রাজ্যে অনেকে এসআইআরের কারণে মারা গিয়েছেন। তাঁদের পরিজনদের নিয়ে আমরা এসেছি। কিছু মানুষ আছেন, যাঁরা জীবিত হয়েও কমিশনের খাতায় মৃত। তাঁরাও এসেছেন।”

সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমাকে দুর্বল ভাবার কোনও কারণ নেই। অনেক দূর দূর থেকে আমরা ওঁদের নিয়ে এসেছি। ওঁদের ভয় দেখানো যাবে না। আমি বাড়ির পোশাকও ছাড়িনি। যা পরেছিলাম, তাই পরে অভিষেককে নিয়ে চলে এসেছি।” পরে দিল্লি পুলিশের উদ্দেশ্যে মমতা বলেন, “আপনারা সংযত হোন। বাংলার মানুষকে এভাবে হেনস্থা, নির্যাতন করবেন না। অনেকে মারা গিয়েছেন। অনেকে প্রিয়জনকে হারিয়েছেন। আমাদের গায়ের জোর দেখাবেন না।”

আরও পড়ুন-  SIR সংঘাত চরমে! দিল্লিতে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, কী বললেন দেখুন

শাহের বিরুদ্ধে ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী বলেন, ‘দিল্লিতে যখন বিস্ফোরণ হয়, তখন এত পুলিশ কোথায় থাকে? আমি দিল্লি এলেই এরা ঘাবড়ে যায়। চাইলে আমি লাখ লাখ লোক নিয়ে আসতাম- তা করিনি। নিয়মের বাইরে কিছু করছি না। যা করছি অনুমতি নিয়েই করছি।’ তাঁর কথায়,‘আসল হচ্ছে মাথায় বসে থাকা ওই লোকটা। দিল্লি পুলিশ আমাদের রাজ্যের লোকদের উপরে অত্যাচার করছে। হুমকি দিচ্ছে। অমিত শাহ বাংলায় এলে লাল কার্পেট পেতে অভ্যর্থনা করা হয় আর আমরা দিল্লি এলেই ব্ল্যাক কার্পেট!’

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO