Friday, July 3, 2026
HomeScrollবেঙ্গালুরু থেকে সরছে IPL ম্যাচ? কী বললেন কর্ণাটকের মন্ত্রী
RCB

বেঙ্গালুরু থেকে সরছে IPL ম্যাচ? কী বললেন কর্ণাটকের মন্ত্রী

আশার খবর শোনালেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার!

ওয়েব ডেস্ক: গত মরশুমে প্রথমবার আইপিএল ম্যাচ জিতেছিল আরসিবি (RCB)। কিন্তু তার পরেই সেলিব্রেশনের সময় ঘটে গিয়েছিল মর্মান্তিক ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহু সমর্থকের। যা গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়েছিল। তার পর থেকেই হোম গ্রাউন্ড চিন্নস্বামী স্টেডিয়ামের (Chinnaswamy Stadium) নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। এমন কি শোনা যাচ্ছিল, আগামী মরশুমে আরসিবির ম্যাচগুলি হোম গ্রাউন্ডে নাও হতে পারে। তবে এ নিয়ে আশার খবর শোনালেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার (D. K. Shivakumar)।

তিনি জানিয়ে দিয়েছেন, আগামী মরশুমে আইপিএলের (IPL) ম্যাচ বেঙ্গালুরু থেকে সরছে না। তবে ভবিষ্যতে এমন ধরণের ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হবে। সঠিক উপায় ও আইনি পথে কাজ করব বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি ভিড়কেও যাতে ঠিকমতো পরিচালনা করা যায় সেদিকেও নজর রাখা হবে।

আরও খবর : সিরিজ জিতেই মন্দিরে পুজো কোহলির! ছুটির দিন গেলেন কোথায়? দেখুন ভিডিও

তিনি আরও বলেন, আইপিএল (IPL)-এর ম্যাচ সরানোর কথা বলা হয়েছিল। কিন্তু তা আমরা করব না। কর্ণাটকের সম্মান রক্ষা করে আমরা বেঙ্গালুরুতেই (Bengaluru) এটি আয়োজন করব। সিদ্ধান্ত নিয়ে যেটা করার দরকার সেগুলি করা হবে।

জানা গিয়েছে, আরসিবিকে হোম ম্যাচ আয়োজনের জন্য প্রস্তাব দিয়েছিল মহারাষ্ট্র। পুণের স্টেডিয়ামে ম্যাচগুলি আয়োজনের কথা বলা হয়েছিল। তবে কর্নাটকের উপমুখ্যমন্ত্রীর কতা অনুযায়ী তা আর হচ্ছে না।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO