Thursday, April 9, 2026
HomeScrollআইপিএল ব্যাটারদের জন্য একপেশে! অসন্তোষ রাবাডার  

আইপিএল ব্যাটারদের জন্য একপেশে! অসন্তোষ রাবাডার  

ওয়েব ডেস্ক: বুধবার রাজস্থান রয়্যালস (RR) বনাম কেকেআর (KKR) ম্যাচ এখন পর্যন্ত এই আইপিলের (IPL 2025) সবথেকে লো-স্কোরিং। এর আগের সব ম্যাচের প্রায় প্রত্যেক ইনিংসে ২০০ রান উঠেছে। সানরাইজার্স হায়দরাবাদ (SRH) তো আর একটু হলে ৩০০ করে ফেলছিল। আইপিএলে এত রান ওঠা নিয়ে খুব একটা খুশি নন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা (Kagiso Rabada)। তাঁর মতে, ক্রিকেটে ব্যাট-বলের লড়াইয়ে একটা ভারসাম্য থাকা উচিত।

গুজরাট টাইটান্সের (GT) সদস্য বলেন, “খেলাটা কোনওভাবে এগোবে ঠিকই তবে সব ম্যাচই এত একতরফা হওয়া উচিত নয়। তাহলে মজাটা নষ্ট হবে। এরপর তো একে আর ক্রিকেট বলা যাবে না, খেলার নাম ব্যাটিং বলতে হবে। কিছু রেকর্ড ভাঙলে অসুবিধে নেই। হাই-স্কোরিং খেলা ভালো, সেরকমই লো-স্কোরিং খেলাও ভালো। কিন্তু যে কোনও একটা দিকে বেশি ঝুঁকে পড়লে মুশকিল। ব্যাট আর বলের লড়াইয়ে একটা ভারসাম্য থাকা উচিত।”

আরও পড়ুন: দুরন্ত ডি কক, আইপিএল ২০২৫-এ খাতা খুলল KKR

রাবাডার আশঙ্কা, সব ম্যাচ এক রকম হয়ে গেলে ক্রিকেট বিরক্তিকর হয়ে উঠবে। তিনি বলেন, “অনুযোগ করার থেকে বোলার হিসেবে কিছু করা দরকার। তবে শুধুই গাদাগাদা রানের অথবা কম রানের ম্যাচ হলে তা বোরিং হয়ে যাবে। সবথেকে আকর্ষক ম্যাচ সেগুলোই যেখানে ভারসাম্য থাকে, যেখানে উইকেট পড়লে ব্যাটারদের বুঝে খেলতে হয় আবার কোথাও বোলারদের এগিয়ে আসতে হয়। এরকম যেন না হয় বোলার এবং ব্যাটারদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হচ্ছে।”

দেখুন অন্য খবর:

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto