Sunday, June 14, 2026
HomeScrollকিং কোহলি'র কাছে আত্মসমর্পণ কেকেআরের
KKR vs RCB

কিং কোহলি’র কাছে আত্মসমর্পণ কেকেআরের

আরসিবির কাছে হেরে প্লে অফের স্বপ্ন কঠিন হল নাইটদের

ওয়েব ডেস্ক : বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিংয়ের কাছে আত্মসমর্পণ কেকআরের (KKR)। স্কোর বোর্ডের ১৯২ রান তুলেও ‘চেস মাস্টারের’ সামনে তা রক্ষা করতে পারলেন না অজিঙ্ক রাহনেরা। পরপর চারটি ম্যাচ জয়ের পর রায়পুরে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে হারতে হল কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। এক কথায় বলে রাখা দরকার, ‘কিং কোহলি’র ব্যাটিংয়ের সামনে টিকতে পারলেন না কার্তিক ত্যাগীরা।

এদিন বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয়েছিল নির্ধারিত সময়ের অনেক পরে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আরসিবি অধিনায়ক রজত পাতিদার। তবে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)(১৯) ও ফিন অ্যালন (১৮) বেশি রান করতে পারেননি। তবে অঙ্গরিশ রঘুবংশীর ৭১, ক্যামেরন গ্রিনের ৩২ ও রিঙ্কু সিংয়ের ৪৯ রানের দৌলতে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৯২ তোলে কেকেআর (KKR)। কিন্তু এই বড় রান রক্ষা করতে পারলেন না সুনীল নারিনরা।

আরও খবর : ক্রিকেটে ৫০ ওভারে উঠল ৮২২ রান! কোথায় হল এই ম্যাচ?

তার কারণ একজনই। তিনি হলেন বিরাট কোহলি (Virat Kohli)। ৬০ বলে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেললেন তিনি। এছাড়া দেবদূত পড়িক্কল করেন ৩৯ রান। এই দুই প্লেয়ারের উপরে ভর করেই নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি। ফলে পাঁচ বল বাকি থাকতেই ৬ উইকেটে এই ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু। এর ফলে প্লে অফে ওঠার আশা প্রায় শেষ হয়ে গেল কেকেআরের (KKR)কাছে।

তবে এদিন ফের একবার নিজের পারফরম্যান্সে ভক্তদের মুগ্ধ করলেন কোহলি ( Kohli)। কেরিয়ারের সায়াহ্নে এসেও তাঁর রানের খিদে এতটুকু কমেনি, এটা বুঝিয়ে দিলেন তিনি। ওপেন করতে নেমে একেবারে শেষ পর্যন্ত ব্যাটিং করলেন। আইপিএলে এ নিয়ে ৯টি শতরান করেছেন তিনি। প্রায় ১৭৩ স্ট্রাইক রেটে ব্যাট করে আরসিবিকে (RCB) কার্যত প্লে অফে তুলে দিলেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d