HomeScrollIPL শুরুর আগে বড় ঘোষণা করল নাইট রাইডার্স
Knight Riders

IPL শুরুর আগে বড় ঘোষণা করল নাইট রাইডার্স

'গ্লোবাল পরিবারের নতুন অধ্যায়', জানিয়েছেন শাহরুখ খান

ওয়েব ডেস্ক : আর মাত্র ৯ দিন। তার পরেই শুরু হয়ে যাবে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল (IPL)। তার আগে বড় ঘোষণা করল নাইট রাইডার্স (Knight Riders)। এবার তারা নিজের স্টেডিয়াম তৈরি করল। তবে তা ভারতের মধ্যে নয়, বরং সুদূর মার্কিন মুলুকে এই স্টেডিয়াম তৈরি করতে চলেছে নাইটরা।

জানা যাচ্ছে, আমেরিকার ক্যালিফোর্নিয়ার (California) পোমোনার ফেয়ারপ্লেক্সে এই স্টেডিয়াম তৈরি করা হয়েছে। যা চলতি বছর থেকেই লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের অফিসিয়াল হোম গ্রাউন্ড হিসেবেই ব্যবহৃত হবে। মূলত দীর্ঘদিন ধরে মার্কিন মুলুকে বেশ সক্রিয় রয়েছে নাইট রাইডার্স গ্রুপ। এবার সেখানেই ক্রিকেট গ্রাউন্ড তৈরি করল তারা।

আরও খবর : হঠাৎ আদালতের দ্বারস্থ গৌতম গম্ভীর! কারণ কী?

এটিকে ‘গ্লোবাল পরিবারের নতুন অধ্যায়’ বলে জানিয়েছেন নাইট রাইডার্স স্পোর্টসের সহ-মালিক শাহরুখ খান (Shah Rukh Khan)। এটি ক্রিকেট প্রেমীদের কাছে জনপ্রিয় হবে বলেও জানিয়েছেন তিনি। নাইট রাইডার্স স্পোর্টসের সিইও বেঙ্কি মাইসোর জানিয়েছেন, ফেয়ারপ্লেক্সের নতুন এই অংশীদারিত্ব ক্রিকেটকে আরও জনপ্রিয় করবে। অন্যদিকে জানা যাচ্ছে, ২০২৮ সালের অলিম্পিকে কিছু ম্যাচ এই স্টেডিয়ামে আয়োজিত হতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের টি২০ বিশ্বকাপের পর মার্কিন মুলুকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ক্রিকেট। ২০২৬ সালের টি২০ বিশ্বকাপেও ভালো পারফর্ম করেছে আমেরিকা (America)। ফলে অনেকেই মনে করছেন, নতুন এই স্টেডিয়াম ভবিষ্যতে আমেরিকায় ক্রিকেটের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করবে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News