Saturday, July 25, 2026
HomeScrollরবিবারের চিত্রনাট্য মিলিয়ে দিল কোহলি আর পেত্রাতসকে

রবিবারের চিত্রনাট্য মিলিয়ে দিল কোহলি আর পেত্রাতসকে

কলকাতা: রবিবার ক্রীড়াপ্রেমী মানুষের সিংহভাগের ফোকাস ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) দিকে। তাঁরা নিরাশ হননি, ভারত (India) পাকিস্তানকে (Pakistan) হারিয়েছে এবং অনবদ্য শতরান করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। দীর্ঘদিন ধরে তিন অঙ্কের রান পাচ্ছিলেন না তিনি, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে একটা হাফ-সেঞ্চুরি ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভালো শুরু করেও ফিরে যান। প্রত্যাবর্তনের জন্য সেরা মঞ্চটাই বেছে নিলেন কিং কোহলি।

ক্রীড়া দেবতা কিন্তু এদিন একা কোহলির পাশে দাঁড়াননি, দাঁড়িয়েছিলেন আরও একজনের পাশে। তিনিও দীর্ঘদিন পারফর্ম করতে পারছিলেন না, প্রথম দলে হয়ে উঠেছিলেন ব্রাত্য। কিন্তু ফিরে আসার জন্য কোহলির মতো সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচটাই বেছে নিলেন তিনি। কে তিনি? মোহনবাগানের (Mohun Bagan SG) স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)। সবুজ-মেরুন সমর্থকদের আদরের দিমি কিংবা দিমি গড। পরিবর্ত হিসেবে নেমে সংযুক্ত সময়ে অসাধারণ গোল করলেন। মোহনবাগান লিগ-শিল্ড জিতল তাঁর গোলেই। এদিন চিত্রনাট্য যেন মিলিয়ে দিল কোহলি আর পেত্রাতসকে।

আরও পড়ুন: ধরাশায়ী সিটি, লিভারপুলের লিগ জয় প্রায় নিশ্চিত

৯০+৩ মিনিটে বাগান স্ট্রাইকারের বাঁ পায়ের বিশ্বমানের গোল জালে জড়িয়ে গেল। এ যাবত যতরকম সেলিব্রেশন করেছেন তার সবক’টা করলেন পেত্রাতস। প্রথমে দুই হাত খেলিয়ে ঊরুতে চাপড়, তারপর তাঁর বিখ্যাত স্টেনগান এবং শেষে গ্যালারির জাল ধরে সমর্থকদের সামনে গিয়ে উচ্ছ্বাস। একই রকম সেলিব্রেশন গত মরসুমে ডুরান্ড কাপ ফাইনালে করেছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে কোহলির সেলিব্রেশন অনেক শান্ত, সংযত, কিন্তু পেত্রাতস বিন্দুমাত্র আবেগ গোপন করলেন না।

দেখুন অন্য খবর:

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99