Saturday, April 11, 2026
HomeScroll২৮০ দিন পর সেঞ্চুরি কোহলির!
Virat Kohli

২৮০ দিন পর সেঞ্চুরি কোহলির!

এ নিয়ে ৫২ তম সেঞ্চুরি করলেন তিনি

ওয়েব ডেস্ক : ফের সেঞ্চুরি করলেন ‘কিং’ বিরাট কেহলি (Virat Kohli)। একদিনের ক্রিকেটে এ নিয়ে ৫২ তম সেঞ্চুরি করলেন তিনি। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে নতুন রেকর্ড তৈরি করলেন ভারতের তারকা ক্রিকেটার। তাঁর খেলা দেখার জন্য যে সমর্থকরা মাঠে ভিড় জমিয়েছিলেন, তাঁদেরকে হতাশ করলেন না কোহলি।

এদিন প্রথম একদিনের ম্যাচে টসে জিতে ফিল্ডিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক এইডেন মার্করাম। তবে ব্যাটিং নেমে নিরাশ করেছেন যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড় ও ওয়াশিংটন সুন্দর। তবে কেলা চালিয়ে যাচ্ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। তবে ৫৭ রানে ‘হিটম্যান’ আউট হওয়ার পর দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। তার পরেই একদিনের ক্রিকেটে ৫২তম সেঞ্চুরি করে ফেললেন তিনি। ধৈর্য ধরে, কোনও ঝুঁকি না নিয়ে ১০২ বলে পূর্ণ করলেন সেঞ্চুরি।

ক্রিকেটের কোনও একটি ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন কোহলি। এতদিন এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কাছে। টেস্টে তাঁর ছিল ৫১টি শতরান। তবে ওডিআইতে ৫২তম সেঞ্চুরি করে তাঁকে টপকে গেলেন ‘কিং’ কোহলি। অন্যদিকে ২৮০ দিন পর তাঁর ব্যাট থেকে এল এই সেঞ্চুরিটি। সব মিলিয়ে নিজের ক্রিকেট কেরিয়ারে সব ফরম্যাট মিলিয়ে ৮৩তম শতরান করলেন তিনি।

আরও খবর : রাঁচিতে ইতিহাস! রোহিতের ৩ ছক্কায় ভেঙে চুরমার পাক তারকার রেকর্ড

এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সবথেকে বেশি সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে কেহলির ঝুলিতে। এতদিন প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচটি করে সেঞ্চুরি করেছিলেন সচিন তেন্ডুলকর ও ডেভিড ওয়ার্নার। তবে রবিবার ষষ্ঠ সেঞ্চুরিটি করে শীর্ষে উঠে এলেন বিরাট।

Sদিন ৩৮তম ওভারে মার্কো জ্যানসেনের বল থার্ড ম্যানের দিকে এগিয়ে দিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি। এর পরেই হেলমেট খুলে সেলিব্রেশন করেন কোহলি। এর মধ্যে ছিল ১১টি চার ও ৭টি ছয়। অবশেষে ১২০ বল খেলে ১৩৫ রান করে আউট হলেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto