Friday, June 12, 2026
HomeScrollভারতের ‘জেন-জি’ প্রজন্ম নিয়ে বড় মন্তব্য নরেন্দ্র মোদির
Narendra Modi

ভারতের ‘জেন-জি’ প্রজন্ম নিয়ে বড় মন্তব্য নরেন্দ্র মোদির

নেপালে ওলি সরকারের পতনের পর থেকেই বিশ্বজুড়ে চর্চায় ‘জেন-জি’ প্রজন্ম

ওয়েব ডেস্ক: নেপালে ওলি সরকারের পতনের পর থেকেই বিশ্ব রাজনীতিতে ‘জেন-জি’ (Gen Z) শব্দটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এবার সেই ‘জেন-জি’দের ঢালাও প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার ‘মন কি বাত’-এর (Mann Ki Baat) ১২৮তম পর্বে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারতের ‘জেন-জি’ প্রজন্মের অদম্য মনোবল এবং দৃঢ় সংকল্পই ‘বিকশিত ভারত’-এর সবচেয়ে বড় শক্তি।

প্রসঙ্গক্রমে মোদি একটি সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে জানান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ইসরো-র ড্রোন প্রতিযোগিতার একটি ভিডিও তাঁর নজরে আসে, যেখানে ভারতের তরুণ প্রজন্ম, বিশেষত ‘জেন-জি’রা মঙ্গলগ্রহের পরিবেশ অনুকরণে ড্রোন ওড়ানোর চেষ্টা করছে। তিনি জানান, বহুবার ড্রোন ভেঙে পড়লেও ওরা হাল ছাড়েনি। একের পর এক চেষ্টা করে অবশেষে তাঁরা মঙ্গলগ্রহের মতো কঠিন পরিস্থিতিতে কিছুটা সময়ের জন্য ড্রোন উড়াতে সফল হন।

আরও পড়ুন: নিভৃতবাসে লালু যাদব! তেজস্বীর হাতেই যাচ্ছে দল? বিহারে শুরু জল্পনা

এই ভিডিও দেখে মোদি স্মরণ করেন চন্দ্রযান-২–এর সেই মুহূর্ত, যখন ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দেশের মন ভেঙে গিয়েছিল। তিনি বলেন, “চন্দ্রযান-২–এর ব্যর্থতা আমাদের বিজ্ঞানীদের থামিয়ে রাখতে পারেনি। সেদিন থেকেই তাঁরা চন্দ্রযান-৩–এর সাফল্যের গল্প লেখা শুরু করেছিলেন। তাই চন্দ্রযান-৩-এর সফল অবতরণ ছিল শুধু একটি মিশনের জয় নয়, ছিল ব্যর্থতার বুক চিরে জন্ম নেওয়া আত্মবিশ্বাসের জয়।”

জাতির তরুণ প্রজন্মের এই দৃঢ়তা, প্রচেষ্টা ও উদ্ভাবনী শক্তি দেখে তিনি উদ্বেলিত বোধ করেন বলেও জানান। তাঁর মতে, “আমাদের যুবসমাজের দৃঢ় সংকল্পই ‘বিকশিত ভারত’-এর সবচেয়ে বড় শক্তি।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d