Tuesday, August 11, 2026
HomeScrollনিভৃতবাসে লালু যাদব! তেজস্বীর হাতেই যাচ্ছে দল? বিহারে শুরু জল্পনা
Lalu Prasad Yadav

নিভৃতবাসে লালু যাদব! তেজস্বীর হাতেই যাচ্ছে দল? বিহারে শুরু জল্পনা

নতুন ঠিকানায় লালু প্রসাদ যাদব, কেমন হল তাঁর নয়া বাড়ি?

ওয়েব ডেস্ক: বিহারের (Bihar) রাজনীতিতে একটা অধ্যায়ের নাম লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। একটা সময় রাজ্য রাজনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছিল আরজেডি (RJD) প্রধানের বাড়ি। প্রথমে ১, আন্নে মার্গ এবং পরে ১০, সার্কুলার রোড – লালুর এই দুই বাড়িতে সকাল-বিকেল ঢল নামত মানুষের। দলীয় আলোচনা থেকে সাধারণ মানুষের সমস্যা সমাধানের আসর-সবই নিয়মিত হত বাড়ির চৌহদ্দিতেই। যদিও সেই ছবি এখন বদলেছে। বয়স বেড়েছে লালু যাদবের। সেই সঙ্গে বিধানসভা নির্বাচনে নীতীশের কাছে হার যেন তাঁকে আরও বেশি দমিয়ে দিয়েছে। তাই এবার হয়তো রাজনীতি থেকে অবসর নিতে চলেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

এবার নিজের ঠিকানা বদলাচ্ছেন আরজেডি প্রধান লালু যাদব। ভিড় থেকে দূরে এক নির্জন বাড়িই হতে চলেছে তাঁর নয়া ঠিকানা। সেখানে আর সহজে মিলবে না প্রবেশাধিকার। রাজনৈতিক ব্যস্ততা এড়িয়ে অবসর যাপনের জন্যই হয়তো এমন এক ঠিকানা বেছেন নিয়েছেন লালু যাদব। সেই কারণেই অনেকেরই ধারনা, ছেলে তেজস্বীর (Tejashwi Yadav) হাতে দলের রাশভার তুলে দিয়ে রাজনৈতিক কেরিয়ারে ইতি টানতে চাইছেন লালু যাদব। যদিও এই প্রসঙ্গে এখনও কোনও ঘোষণা করেননি তিনি।

আরও পড়ুন: ‘কোনও বিরোধ নেই, হাই কম্যান্ড সিদ্ধান্ত নেবে’, জানালেন সিদ্দা-শিবকুমার

আসলে লালুর নতুন বাড়িটিকে নির্জন রাখতে চালু করা হয়েছে বেশ কিছু নিয়ম। এই বাড়িতে প্রবেশের জন্য রয়েছে কড়া নিয়ম। অনুমতি ছাড়া সাক্ষাৎ একেবারে নিষিদ্ধ করা হয়েছেন। এমনকি পার্টি কর্মীদেরও লালুর সাক্ষাৎ পেতে আগে থেকে আবেদন করে অনুমোদন নিতে হচ্ছে। চিকিৎসক দল নিয়মিত আসছেন, আর বাড়ির পরিবেশ রাখা হচ্ছে শান্ত এবং চাপমুক্ত। মোটকথা, নয়া ঠিকানায় লালু যাদবের স্বাস্থ্যই প্রধান বিবেচ্য।

এদিকে আরজেডির অধিকাংশ সাংগঠনিক কাজ, আলোচনা এবং কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন সামলাচ্ছেন লালুপুত্র তেজস্বী যাদব। শিগগিরই তাঁর কাঁধে যে আরও বেশি দায়িত্ব এসে পড়বে, তার অনুমান করছেন অনেকেই। দলের প্রবীণ কর্মীরাও বলছেন, এ যেন এক যুগের অবসান।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor