Thursday, July 2, 2026
HomeScrollআজই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হতে পারে লিভারপুল!

আজই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হতে পারে লিভারপুল!

ওয়েব ডেস্ক: আজই প্রিমিয়ার লিগ (Premier League) চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে লিভারপুল (Liverpool FC)। আর তা হলে এই নিয়ে ২০ বার ইংলিশ ফুটবল লিগের সেরা হবে তারা। ছুঁয়ে ফেলবে তাদের চির-প্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Man Utd) রেকর্ড।

লিভারপুলের লিগ জয়ের সমীকরণ কী?

মহম্মদ সালাহরা (Mohammad Salah) লিগ জিতবেন তা মোটামুটি নিশ্চিত। তাদের সমস্যায় ফেলতে পারত একমাত্র আর্সেনাল (Arsenal)। কিন্তু মিকেল আর্তেতার (Mikel Arteta) দল ধারাবাহিকতা দেখাতে না পারায় আজ অনেকতা পিছিয়ে পড়েছে। খাতায় কলমে এখনও সম্ভাবনা আছে তাদের তবে তা কষ্টকল্পনা ছাড়া আর কিছুই নয়।

আরও পড়ুন: পান্ডিয়া-সুযশের স্পিনে ঘায়েল পঞ্জাব, কোহলিদের চাই ১৫৮

৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্নে সল্টের (Arne Slot) দল। সমসংখ্যক ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। রবিবার ভারতীয় সময় সন্ধে ৬.৩০টায় ইপসউইচ টাউনের (বিরুদ্ধে খেলতে নামবে আর্সেনাল। ওদিকে রাত ৯টায় লেস্টার সিটির বিরুদ্ধে লিভারপুলের খেলা। আর্সেনাল যদি হারে আজ তাহলে ৩৮ ম্যাচ শেষে তাদের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ৭৮। লেস্টারকে হারালে লিভারপুল ৭৯ পয়েন্টে পৌঁছে যাবে এবং পাঁচ ম্যাচ বাকি থাকতেই খেতাব দখল করবে তারা।

আর্সেনাল যদি ড্র করে কিংবা ইপসউইচকে হারিয়ে দেয় তাহলে লিভারপুলের অপেক্ষা সামান্য বাড়বে। আর্সেনাল যদি আজ জেতার পরে তিনদিন পরে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে দেয় তাহলে পরের রবিবার (২৭ এপ্রিল) টটেনহ্যাম হারালে চ্যাম্পিয়ন হবে লিভারপুল। পাঁচ বছর পর অ্যানফিল্ডে ট্রফি ঢুকছেই, এখন শুধু সময়ের অপেক্ষা।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO