ওয়েব ডেস্ক: জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ভারতীয় দলের অন্যতম সম্পদ। প্রথম ম্যাচ মিস করলেও বিশ্বকাপের বাদবাকি ম্যাচগুলিতে যে তিনিই দলের বোলিং লাইন আপকে নেতৃত্ব দেবেন, তাতে সন্দেহ নেই। তবে এবারের এই টি-২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2026) আরেক জসপ্রীতও খেলছেন। তিনি জসপ্রীত সিং (Jaspreet Singh), ইতালির (Italy Cricket Team) দলে খেললেও তিনি ভারতীয় বংশোদ্ভূত (India Origin Cricketer)। তবে নামের থেকেও গুরুতপূর্ণ তাঁর জীবনের লড়াইয়ের গল্প, যা অনেককেই অনুপ্রাণিত করতে পারে।
মাত্র ১০ বছর বয়সে বাবা তিরথ সিং ও মা জসবীর কৌরের সঙ্গে ইতালির বার্গামো শহরে পাড়ি দেন জসপ্রীত সিং। নতুন দেশ, নতুন ভাষা ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়া সহজ ছিল না। কারখানায় কাজ করে সংসার গুছোতে হয়েছিল তাঁর বাবা-মাকে। কিন্তু সেই অনিশ্চিত দিনগুলোতেও জসপ্রীত শুধুই ক্রিকেটের স্বপ্নই দেখতেন। তবে ইতালিতে তখন ক্রিকেটের সুযোগ-সুবিধা ছিল অত্যন্ত সীমিত। সংসারের হাল ধরতে বাবার কাজে সাহায্য করার জন্য দু’বছরের ইলেকট্রিশিয়ান কোর্সও করেন জসপ্রীত।
আরও পড়ুন: বৈভবের সাফল্যে সন্তুষ্ট নন তাঁর বাবা! ছেলের জন্য কী স্বপ্ন দেখছেন সঞ্জীব সূর্যবংশী?
তবে গুরুদ্বারে এক ভারতীয় প্রবাসীদের পরামর্শই বদলে দেয় জসপ্রীত সিংয়ের জীবন। ক্রিকেট খেলার জন্য তিনি ইতালি থেকে পাড়ি দেন ইংল্যান্ডে। বার্মিংহামে নিজের খরচ চালাতে উবের চালকের (Uber Driver) কাজও করতে হয় তাঁকে। তাঁর এই কঠোর পরিশ্রমের ফল মেলে ২০১৯ সালে, নরওয়ের বিরুদ্ধে ইতালির হয়ে অভিষেক হয় তাঁর।
এর পর গত টি-২০ বিশ্বকাপের খুব কাছে পৌঁছেও আয়ারল্যান্ডের কাছে হেরে ইতালি দলের স্বপ্নভঙ্গ হয়। তবে এক বছর পর দলের সঙ্গে জসপ্রীতের বিশ্বকাপ খেলার সেই স্বপ্ন পূরণ হয়। তাই এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে নিজের সেরাটা দিয়ে খেলতে চান ভারতীয় বংশোদ্ভূত এই ইতালীয় ক্রিকেটার। কারণ এই সুযোগ যে বারবার আসে না, তা ভালোভাবেই জানেন জসপ্রীত সিং।
দেখুন আরও খবর:







