HomeScrollসর্বকালের সেরা ফুটবলার মেসি! জানিয়ে দিলেন রোনাল্ডো
Lionel Messi

সর্বকালের সেরা ফুটবলার মেসি! জানিয়ে দিলেন রোনাল্ডো

মেসিকে নিয়ে বড় মন্তব্য রোনাল্ডোর! কী বললেন?

ওয়েব ডেস্ক : সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। এমনটাই জানিয়েছিলেন ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার রোনাল্ডো নাজারিও (Ronaldo Nazario)। মূলত, দিয়েগো মারাদোনাকে আর্জেন্তিনার সেরা ফুটবলার ধরা হয়। কিন্তু সে কথা মাথায় রেখেও এবার মেসিকে বেছে নিলেন রোনাল্ডো (Ronaldo)।

মূলত, ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) দেখতে বর্তমানে আমেরিকাতেই রয়েছেন রোনাল্ডো। আলজেরিয়ার বিরুদ্ধে মেসির হ্যাটট্রিকও দেখেছেন তিনি। এর পরেই তিনি জানিয়েছেন, গোটা বিশ্বকে তর্ক থামিয়ে মেনে নেওয়া উচিত যে মেসি সর্বকালের সেরা ফুটবলার। তিনি আরও বলেছেন, প্রত্যেক মরশুমে সফল হয়েছেন মেসি। এমনকি বিশ্বকাপেও নিজেকে মেলে ধরেছেন তিনি।

আরও খবর : ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ’কে আমন্ত্রণ জানালেন সৌরভ, কারণ কী?

রোনাল্ডে স্পষ্টভাবে বলে দিয়েছেন, বিশ্বের সেরা ফুটবলার নিয়ে সে বিতর্ক চলে আসছে, তা এবার থামানো উচিত। তিনি জানিয়েছেন, এই সত্যিটা মেনে নেওয়া উচিত যে, মেসি ইতিহাসের সেরা ফুটবলার। এছাড়া জানিয়েছেন, বিভিন্ন মঞ্চে মেসি যেভাবে পারফর্ম করে যাচ্ছেন, ফলে তাঁকে নিয়ে মানুষের মধ্যে সন্দেহ থাকে কী করে?

এদিকে আলজেরিয়ায় বিরুদ্ধে গোল করার পর বিশ্বকাপের মঞ্চে ১৬টি গোল করে ফেলেলেন মেসি। জার্মানির মিরোস্লাভ ক্লোসের সঙ্গে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসাবে এক সারিতে উঠে এসেছেন তিনি। এনিয়ে রোনাল্ডো (Ronaldo Nazario) জানিয়েছেন, “রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়, আর যিনি তা ভাঙেন, তিনি বিশ্বের কোনও ফুটবল ভক্তকেই অবাক করেন না। তাছাড়া, আর্জেন্টিনা এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন।”

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News