ওয়েব ডেস্ক : শুক্রবার আহমেদাবাদে (Ahmedabad) হতে চলেছে ভারত (India)-দক্ষিণ আফ্রিকার (South Africa) মধ্যে পঞ্চম তথা শেষ টি২০ ম্যাচ (T20 Match)। ইতিমধ্যে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। ফলে টিম ইন্ডিয়াকে (Team India) সিরিজ জিততে হলে আজকের ম্যাচ জিততে হবে। অন্যদিকে আজকের ম্যাচ জিতে সিরিজ ড্র করার চেষ্টা চালাবে দক্ষিণ আফ্রিকাও। ভারতের কাছে সুযোগ ছিল লখনউয়ে ম্যাচ জিতে সিরিজ জয় করার। কিন্ত ধোঁয়াশার কারণে খেলা হয়নি সেদিন। ফলে ভারতের কাছে আজকের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।
অন্যদিকে ভারতের সহ অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু দলের বাকি সদস্যরা যখন আহমেদাবাদে পৌঁছন, তখন তাঁদের সঙ্গে ছিলেন গিলও। প্রসঙ্গত, গত ম্যাচের জন্য দল যখন ঘোষণা হয়েছিল, তখন সেই দলে ছিলেন না তিনি। চোটের কারণে তাঁকে বসানো হয়েছিল বলে জানা গিয়েছিল। আজ তিনি খেলবেন কি না, সে বিষয়েও কিছু জানা য়ায়নি। তবে আজ তিনি খেললে বড় রান করার চেষ্টা করবেন। তা না হলে টি-টোয়েন্টি দলে তাঁর স্থান নিয়ে প্রশ্ন উঠে যাবে।
আরও খবর : ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত যুজবেন্দ্র চাহাল!
তবে এই ম্যাচে গিল না খেললে, তাঁর বদলে খেলতে পারেন সঞ্জু স্যামসন। তাঁর সঙ্গে ওপেন করবেন অভিষেক শর্মা। অন্যদিকে তিন নম্বরে থাকা অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম নিয়েও প্রশ্ন রয়ে গিয়েছে। বেশ কিছু সময় ধরে তিনি রান পাননি। এ কথা স্বীকার করেছেন ভারত অধিনায়কও। সঙ্গে তিনি জানিয়েছেন, এই শেষ ম্যাচটি তাঁর হারানো ছন্দ ফিরে পাওয়ার আরেকটি সুযোগ হয়ে উঠবে তাঁর কাছে। চার নম্বরে তিলক বর্মা নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন। পরের তিনটি জায়গা নিঃসন্দেহে শিবম দুবে, হার্দিক পান্ডিয়া ও জিতেশ শর্মার দখলেই থাকবে।
স্পিন বিভাগে দায়িত্ব ভাগ করে নেবেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। পেস বিভাগে দায়িত্ব নিতে পারেন জশপ্রীত বুমরা। সেক্ষেত্রে অর্শদীপ সিং ও হর্ষিত রানার মধ্যে কাওকে বিশ্রাম দেওয়া হতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, অর্শদীপ সিং / জসপ্রীত বুমরাহ।
দেখুন অন্য খবর :






