Monday, June 8, 2026
HomeScrollনিট পিজি পরীক্ষায় স্বচ্ছতার জন্য বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের, জানুন

নিট পিজি পরীক্ষায় স্বচ্ছতার জন্য বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের, জানুন

ওয়েব ডেস্ক:স্নাতকোত্তরে ডাক্তারিতে ভর্তির নিট-পিজি (NEET PG 2025) পরীক্ষা দুই শিফটে করা যাবে না। স্বচ্ছতার জন্য এনবিই-কে (NBE) একটি শিফটে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ২০২৫ নিট-পিজি দুই শিফটের পরিবর্তে এক শিফটে নেওয়ার জন্য ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশনকে (NBE) নির্দেশ। দুই শিফটে পরীক্ষা গ্রহণ অযৌক্তিক বলে রায় বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি এন ভি আঞ্জারিয়ার। দেশজুড়ে প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী মেডিক্যালে এই প্রবেশিকার পরীক্ষায় বসবেন।

১৫ জুন পরীক্ষা। তাই এক শিফটে পরীক্ষার ব্যবস্থা করার জন্য যথেষ্ট সময় আছে। দুই শিফটে পরীক্ষা হলে সব পরীক্ষার্থীর জন্য সমান সুযোগ থাকবে না। দুই দফার প্রশ্নপত্রের মান কখনওই এক হবে না। কোনও একটি কঠিনতর হওয়ার সম্ভাবনা। গতবছর দুই দফায় পরীক্ষা গৃহীত হলেও এবার এক দফায় পরীক্ষা নেওয়ার বন্দোবস্ত করা উচিত ছিল কর্তৃপক্ষের। এমনই অভিমত আদালতের। এক দফায় পরীক্ষা নেওয়ার মতো পর্যাপ্ত পরীক্ষা কেন্দ্রের অভাব রয়েছে। তাতে সওয়াল এনবিই’র আইনজীবীর।

আরও পড়ুন: অপারেশন সিন্দুরে নৌসেনা যুক্ত হলে পাকিস্তান টুকরো হত: রাজনাথ

এক দফায় পরীক্ষা নেওয়ার জন্য পর্যাপ্ত পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা সম্ভব নয়। এই বলে যে দাবি করা হচ্ছে, তা আদালত মানতে নারাজ। তাই সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে কর্তৃপক্ষকে এক দফাতেই পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে। দুই দফায় পরীক্ষা হলে মেধার বদলে ভাগ্যের ব্যাপারটি প্রাধান্য পাবে। কারণ দুই দফাতেই প্রশ্নপত্রের মান কিছুতেই একই রকম হতে পারে না। দাবি গুচ্ছ মামলাকারীর।

নির্দিষ্ট সংখ্যক পরীক্ষা কেন্দ্রে উন্নত মানের ওয়াইফাই সংযোগ, কম্পিউটার ও নিরাপত্তা ব্যবস্থা করেই ১৫ জুন পরীক্ষা গ্রহণের দিন ঠিক হয়েছে। এই অবস্থায় সেই পরীক্ষা সূচিতে কোনওরকম হস্তক্ষেপ হলে পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে ভর্তির সময়সূচিও পিছিয়ে যেতে পারে। এছাড়া প্রায় আড়াই লক্ষ প্রার্থীর মধ্যে মাত্র সামান্য কিছু প্রার্থী আদালতে এসেছেন। দাবি করে এনবিই। তাছাড়া এক দফায় পরীক্ষা নিতে হলে আরও অন্তত ৯০০ পরীক্ষা কেন্দ্র বাছাই করতে হবে। যা অত্যন্ত কঠিন। এই পরিপ্রেক্ষিতে আদালত জানিয়েছে, প্রয়োজন মনে করলে এনবিই পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়ার আবেদন করতে পারে।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini