HomeScrollভারতের জয়ের পর পাক পেসারকে খুঁজছেন নেটিজেনরা! কেন জানেন?
Team India

ভারতের জয়ের পর পাক পেসারকে খুঁজছেন নেটিজেনরা! কেন জানেন?

নেটিজেনদের কটাক্ষের মুখে মহম্মদ আমির!

ওয়েব ডেস্ক : ভারত (India) কি ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) হারিয়ে সেমিফাইনালে পৌঁছতে পারবে? রবিবার সকাল থেকে এমনই আশঙ্কা ছিল। কিন্তু গতকাল সঞ্জু স্যামসনের অসাধারণ ব্যাটিংয়ের কারণে বড় জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ফলে চলতি টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন সূর্যকুমার যাদবরা। ভারতের এই জয়ের পর প্রাক্তন পাক ক্রিকেটার তথা ‘জ্যোতিষী’ মহম্মদ আমিরকে (Mohammad Amir) খুঁজছেন নেটিজেনরা। তাঁকে নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছে ট্রোলিং। কিন্তু এর পিছনের কারণ কি আপনি জানেন?

সুপার ৮-এর ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল ভারত (Team India)। এর পর পাকিস্তানের প্রাক্তন পেসারকে এক অনুষ্ঠানে জিজ্ঞাসা করা হয়েছিল, সেমিফাইনালে কাদেরকে দেখছেন? সেই সময় তিনি বলেছিলেন পাকিস্তান সেমিফানালে উঠবে। কিন্তু ভারত যেতে পারবে না।

আরও খবর : সেঞ্চুরি না করেও ব্যাটে চুমু! ম্যাচ শেষে কী বললেন ইডেনের ‘মহানায়ক’ সঞ্জু?

এমনকি বিশ্বকাপ থেকে পাকিস্তান ছিটকে যাওয়ার পর আমির দাবি করেছিলেন, ভারতকে অনায়াসে হারাবে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রবিবার ক্রিকেটের নন্দনকননে জয় পেয়েছে ভারত। আর এর পরেই সমাজমাধ্যমে একের পর এক কঠাক্ষ ধেঁয়ে এসেছে পাক পেসারের দিকে। কেউ লিখেছেন, ‘এই কারণেই মানুষ এদের জোকার বলে’। কেউ আবার লিখেছেন, ‘ভণ্ড জ্যোতিষীর মতো ভবিষ্যদ্বাণী করা ছেড়ে নিজের দলের দিকে তাকান।’

এদিকে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত (India)। সেই ম্যাচ হবে আগামী ৫ ফেব্রুয়ারি। এই ম্যাচ হবে মুম্বইয়ের ওয়াংখেড়েতে। সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে এই ম্যাচ। আরও এক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে ফাইনালের টিকিট ভারত পাকা করতে পারে কি না, সেটাই এখন দেখার।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News