HomeScrollমাঝ আকাশে ফ্লাইদুবাই বিমানে কী ঘটেছিল? তদন্তের আওতায় পাইলট
Flydubai Incident

মাঝ আকাশে ফ্লাইদুবাই বিমানে কী ঘটেছিল? তদন্তের আওতায় পাইলট

দুবাই থেকে তেল আভিভ যাওয়ার পথে জরুরি অবতরণ, ককপিটে দুই পাইলটের মধ্যে ঝামেলার খবর

ওয়েব ডেস্ক : দুবাই থেকে ইজরায়েলের তেল আভিভ যাচ্ছিল ফ্লাইদুবাইয়ের (Fly dubai) একটি বিমান। মাঝ আকাশে আচমকাই ঘটে যায় অস্বাভাবিক ঘটনা। বিমানে জরুরি সংকেত পাঠানোর পর সেটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নামানো হয়। বিমানের সব যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে ফ্লাইদুবাই। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল।

বিমানটির নম্বর এফজেড ১০৭৩। ফ্লাইটটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় যাওয়ার পর আচমকা প্রায় ১৭ হাজার ফুটের নীচে নেমে যায় খবর। এরপর বিমান থেকে জরুরি সংকেত পাঠানো হয়। প্রাথমিক ভাবে হাইজ্যাকের আশঙ্কা তৈরি হওয়ায় ইজরায়েলি যুদ্ধবিমানও আকাশে পাঠানো হয়েছিল। পরে হাইজ্যাকের সম্ভাবনা নাকচ করা হয়।

আরও খবর :  দুবাই থেকে ইজরায়েল, মাঝপথেই বিপদ! হাইজ্যাকের সংকেতে সৌদির দিকে ঘুরল বিমান

ঘটনার নেপথ্যে দুই পাইলটের মধ্যে ঝামেলা হয়েছিল বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। তবে ঠিক কী ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, দুই পাইলটের মধ্যে হাতহাতির জেরে ভয়ংকর এই ঘটনা ঘটে। অভিযোগ, মাঝআকাশে ককপিটে এক পাইলট অন্য পাইলটকে ধারালো অস্ত্র দিয়ে কোপান। শুধু তাই নয়, ৯/১১-র কায়দায় হামলার চেষ্টাও করেন বলে দাবি।

ইজরায়েলি সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদনে আরও গুরুতর অভিযোগ সামনে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, এক পাইলট বিমানটিকে বিপদের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এই দাবি এখনও নিশ্চিত নয়। ফ্লাইদুবাই বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ককপিটের ভিতরের ঘটনার বিস্তারিত প্রকাশ করেনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News