Friday, June 12, 2026
HomeScrollপ্রয়াত অলিম্পিক পদকজয়ী হকি তারকা গরুবক্স সিং গ্রেওয়াল
Gurbax Singh Grewal passed away

প্রয়াত অলিম্পিক পদকজয়ী হকি তারকা গরুবক্স সিং গ্রেওয়াল

তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর

ওয়েব ডেস্ক : প্রয়াত অলিম্পিক পদকজয়ী হকি তারকা গরুবক্স সিং গ্রেওয়াল (Gurbax Singh Grewal)। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হয়েছেন বলে খবর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। প্রাক্তন হকি তারকার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া মহলে।

জানা গিয়েছে, শুক্রবার চণ্ডীগড়ের জিরাকপুরে হৃদরোগে আক্রান্ত হন তিনি। ১৯৬৮ সালে মেক্সিকো সিটি অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিল ভারত। সেই দলের সদস্য ছিলেন গ্রেওয়াল (Gurbax Singh Grewal)। এই টুর্নামেন্টে ভাই বলবীর সিংহ গ্রেওয়ালের সঙ্গে দলের প্রতিনিধিত্ব করেছিলেন গুরবক্স। যা অলিম্পিকে বিরল ঘটনা।

আরও খবর : লখনউয়ের বিরুদ্ধে আজ কেমন হতে পারে কেকেআর-এর প্রথম একাদশ?

গুরবক্স সিং গ্রেওয়াল (Gurbax Singh Grewal) খেলতেন রেলওয়েজের হয়ে। কিন্তু ছয়ের দশকের মাঝামাঝি চোট পান তিনি। সেই কারণে তাঁর কেরিয়ারে ইতি পড়ে। তবে অবসরের পর দীর্ঘদিন ধরে তিনি রেলওয়েজকে কোচিং করিয়েছেন। মুম্বই হকিতেও বড় অবদান রয়েছে তাঁর। মুম্বইয়ের একাধিক দলে মেন্টরের দায়িত্বে ছিলেন তিনি।

তবে প্রাক্তন হকি তারকা গরুবক্স সিং গ্রেওয়ালের (Gurbax Singh Grewal) মৃত্যুতে নেমে এসেছে ভারতের হকি মহলে। এ নিয়ে হকি ইন্ডিয়ার তরফে শোকপ্রকাশ করা হয়েছে। সমাজমাধ্যমে পোস্ট করে বলা হয়েছে, “অলিম্পিয়ান গুরবক্স সিং গ্রেওয়ালের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ১৯৬৮ সালে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় দলের একজন গর্বিত সদস্য হিসেবে গুরবক্সজি মাঠের ভেতরে ও বাইরে অসীম নিষ্ঠার সঙ্গে ভারতীয় হকির সেবা করেছেন। গর্বের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করা থেকে শুরু করে মুম্বই হকি অ্যাসোসিয়েশনের সাম্মানিক সচিব হিসেবে এই খেলার উন্নয়নে অবদান রাখা পর্যন্ত, তাঁর কীর্তি চিরস্মরণীয় হয়ে থাকবে। এই কঠিন সময়ে হকি ইন্ডিয়া তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।”

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d