Tuesday, March 10, 2026
HomeScrollভারতে বিশ্বজয়ের উৎসব, পাকিস্তান-বাংলাদেশে শ্মশানের নীরবতা! কেন? দেখুন
ICC T20 World Cup 2026

ভারতে বিশ্বজয়ের উৎসব, পাকিস্তান-বাংলাদেশে শ্মশানের নীরবতা! কেন? দেখুন

ভারতের তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় প্রসঙ্গে কী বলছেন শোয়েব, মুশফিকররা?

ওয়েব ডেস্ক: টি-২০ ফরম্যাটে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) জিতে নিল ভারতীয় দল (India Cricket Team)। রবিবার মাঝরাতে সূর্যরা বিশ্বজয় করলেও আজও দেশজুড়ে রয়েছে উৎসবের আবহ, ফাটছে বাজি, চলছে উদযাপন। তবে ভারতের এই সাফল্যে প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও পাকিস্তানে দেখা দিয়েছে হতাশা, যা ফুটে উঠেছে দুই দেশের কয়েকজন প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারের মধ্যেও।

আসলে বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক তৈরি হয়েছিল এই দুই দেশকে ঘিরে। রাজনৈতিক কারণে ভারতে এসে খেলতে রাজি হয়নি বাংলাদেশ (Bangladesh)। অন্যদিকে পাকিস্তানের (Pakistan) তরফেও ভারত-বিরোধিতার সুর শোনা গিয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ইঙ্গিত দিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত সেই ম্যাচে নেমে হারের মুখই দেখতে হয় পাকিস্তানকে।

আরও পড়ুন: পাকিস্তানের জুটেছে মাত্র সাড়ে ৩ কোটি! বিশ্বজয় করে ভারত কত পেল? দেখে নিন

আর এবার ভারতের বিশ্বজয়ের পর তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar)। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ব্যাপারটা এমন হয়েছে, যেন পাশের বড়লোক বাড়ির ছেলে গরিব ছেলেকে ডেকে বলছে—আয় ক্রিকেট খেলবি। ভারত সেই বখাটে ছেলের মতো করছে। প্রথমে চারজনকে ডাকবে, তারপর তিনজনকে ডাকবে। সব শেষে বলবে দেখ, জিতে গেলাম। ওরা ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে।”

আরেক প্রাক্তন পাকিস্তানি পেসার মহম্মদ আমির (Mohammad Amir) বিশ্বকাপের আগে থেকেই দাবি করে আসছিলেন, ভারত চ্যাম্পিয়ন হতে পারবে না। কিন্তু ভারতের জয় সেই ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করেছে। এরপর কিছুটা বিরক্ত সুরে আমির বলেন, “ওরা জিতেছে। ঠিক আছে। ট্রফি ওরাই ঘরে নিয়ে যাবে। আমার বাড়িতে তো নিয়ে আসবে না।”

তবে প্রতিবেশী দেশের সব ক্রিকেটারই যে ভারতের সমালোচনা করেছেন, তা নয়। বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকর রহিম (Mushfiqur Rahim) সোশ্যাল মিডিয়ায় ভারতকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লেখেন, “অভিনন্দন টিম ইন্ডিয়া। তোমরা যোগ্য দল হিসেবেই জিতেছ।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast