Friday, April 24, 2026
HomeScrollলোকসভার ২ সাংসদ নেন না এক টাকাও বেতন! একজন তো ভাতাও নেন...
Lok Sabha

লোকসভার ২ সাংসদ নেন না এক টাকাও বেতন! একজন তো ভাতাও নেন না, কারা জানেন?

লোকসভার সবচেয়ে ধনী সাংসদ কে?

নয়াদিল্লি: লোকসভার (Lok Sabha 2026) সব সাংসদই যে বেতন নেন, তা কিন্তু নয়। তথ্যের অধিকার আইনে (RTI) করা এক প্রশ্নের জবাবে জানা গিয়েছে, বর্তমান লোকসভায় (Lok Sabha) দু’জন সাংসদ রয়েছেন যারা কোনও মাসেই বেতন নেন না। তাঁদের মধ্যে একজন আবার কোনও ধরনের ভাতা বা অন্যান্য সুযোগ-সুবিধাও গ্রহণ করেন না। লোকসভা সচিবালয়ের তথ্য অনুযায়ী, এই দুই সাংসদ হলেন হরিয়ানার কুরুক্ষেত্রের বিজেপি সাংসদ নবীন জিন্দল এবং মণিপুরের ইম্ফলের কংগ্রেস সাংসদ ড. বিমল আকোজাম আনগোমচা। রাজনৈতিকভাবে তাঁরা দুই ভিন্ন দলের হলেও এই বিষয়ে তাঁদের সিদ্ধান্ত একই। দু’জনেই সংসদ সদস্য হিসেবে বেতন নেন না।

লোকসভা সচিবালয় জানিয়েছে, এটি সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এর সঙ্গে তাঁদের রাজনৈতিক দলের কোনও সম্পর্ক নেই। অন্যদিকে তাঁদের দলের বাকি সাংসদেরা নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা গ্রহণ করেন।

আরও পড়ুন: অ্যাসিড হামলার শিকারদের সরকারি চাকরি নয় কেন? কেন্দ্র-রাজ্যকে নীতি তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের

ধনী সাংসদদের তালিকায় জিন্দল

গত লোকসভা নির্বাচনের সময় জমা দেওয়া হলফনামা অনুযায়ী, শিল্পপতি নবীন জিন্দলের ঘোষিত সম্পত্তির পরিমাণ প্রায় ১,২৪১ কোটি টাকা। তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও দাতব্য কাজে যুক্ত। সেই ধারাবাহিকতাতেই তিনি সংসদ সদস্য হিসেবে বেতন গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। অন্যদিকে কংগ্রেস সাংসদ ড. বিমল আকোজাম আনগোমচার ঘোষিত সম্পত্তির পরিমাণ প্রায় ৯৭ লক্ষ টাকা। তবুও তিনিও বেতন না নেওয়ার সিদ্ধান্ত বজায় রেখেছেন।

লোকসভার সবচেয়ে ধনী সাংসদ কে?

যদিও নবীন জিন্দল ধনী সাংসদদের তালিকায় উল্লেখযোগ্য, তবু তিনি সবচেয়ে ধনী নন। বর্তমানে লোকসভার সবচেয়ে ধনী সাংসদ অন্ধ্রপ্রদেশের গুন্টুরের তেলুগু দেশম পার্টির চন্দ্রশেখর পেম্মাসানি। তাঁর ঘোষিত সম্পত্তি প্রায় ৫,৭০৫ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন তেলঙ্গানার চেভেল্লার বিজেপি সাংসদ কোন্দা বিশ্বেশ্বর রেড্ডি, যার ঘোষিত সম্পত্তি প্রায় ৪,৫৬৮ কোটি টাকা।

কতজন সাংসদ বেতন নেন?

লোকসভা সচিবালয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে লোকসভায় ৫৪১ জন সাংসদ রয়েছেন (দু’টি আসন খালি)। তাঁদের মধ্যে ৪৮১ জন সাংসদ নিয়মিত মাসিক বেতন গ্রহণ করেন। তবে বাকিদের মধ্যে ঠিক কতজন বেতন বা ভাতা নেন না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot