Tuesday, June 9, 2026
HomeScrollহরমুজে যুদ্ধের ছায়া! আটকে ভারতীয় জাহাজ, মার্কিন প্রস্তাব উপেক্ষা করে রাস্তা খুঁজছে...
America-Iran Conflict

হরমুজে যুদ্ধের ছায়া! আটকে ভারতীয় জাহাজ, মার্কিন প্রস্তাব উপেক্ষা করে রাস্তা খুঁজছে দিল্লি

কেন এত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী?

ওয়েব ডেস্ক: ইরান–আমেরিকা সংঘাতের (America-Iran Conflict) জেরে পশ্চিম এশিয়ার (West Asia) গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে এখনও আটকে রয়েছে শতাধিক তেলের ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ। এই পরিস্থিতিতে ভারতীয় পতাকাবাহী জাহাজগুলিকে নিরাপদে সেখান থেকে সরিয়ে আনার বিকল্প পথ খুঁজছে মোদি সরকার। বিভিন্ন সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে।

ডিরেক্টোরেট জেনারেল অফ শিপিংয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেল (ক্রু) পি.সি. মীনা জানিয়েছেন, বর্তমানে হরমুজ প্রণালী এবং আশপাশের জলসীমায় ৩৬টি ভারতীয় পতাকাবাহী জাহাজ রয়েছে। ওই জাহাজগুলিকে নিরাপদে ওই অঞ্চল থেকে বের করে আনার জন্য বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা চলছে। প্রয়োজনে ভারতীয় জাহাজগুলিকে এসকর্ট করে বের করে আনার পরিকল্পনাও বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন: খামেনেই নিহতের পর সক্রিয় ‘স্লিপার সেল’? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

এই পরিস্থিতিতে ভারতীয় জাহাজগুলিকে হরমুজ প্রণালী, ওমান উপসাগর ও পারস্য উপসাগর এলাকায় বাধ্যতামূলক নিরাপত্তা প্রোটোকল মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলিকে প্রস্তাব দিয়েছে, নির্দিষ্ট অর্থ দিলে মার্কিন নৌসেনা এসকর্ট করে তাদের জাহাজকে হরমুজ প্রণালী পার করিয়ে দেবে। তবে ভারত এই প্রস্তাবের উপর নির্ভর না করে নিজস্ব ব্যবস্থাতেই জাহাজগুলিকে নিরাপদে সরিয়ে আনার পথ খুঁজছে বলে সূত্রের খবর।

কেন এত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী?

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করেছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম বড় তেল রফতানিকারক দেশ, যেমন ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহি, এই সমুদ্রপথের উপর নির্ভর করে তেল পরিবহন করে। প্রণালীটির সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ৩৩ কিলোমিটার, ফলে এটিকে অবরুদ্ধ করা তুলনামূলক সহজ।

বর্তমানে ইরান–আমেরিকা সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে কয়েকশো তেলের ট্যাঙ্কার আটকে রয়েছে, যার মধ্যে ভারতেরও ৩০টির বেশি জাহাজ রয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে বড় ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ভারতের প্রায় ৪০ শতাংশ অপরিশোধিত তেলের আমদানি এই পথ দিয়েই হয়। তাই হরমুজ প্রণালীতে অচলাবস্থা তৈরি হলে ভারতের জ্বালানি নিরাপত্তার উপরও বড় প্রভাব পড়তে পারে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর ইরান অন্তত ৯টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে বলে রিপোর্টে দাবি। ওই জাহাজগুলিতে ভারতীয় ক্রুরাও ছিলেন। একাধিক হামলায় ইতিমধ্যেই কয়েকজন ভারতীয় নাবিকের মৃত্যুর খবরও সামনে এসেছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ বাড়লেও ভারত নিজস্ব কৌশলেই জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার পথ খুঁজছে বলে মনে করা হচ্ছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188