Tuesday, March 24, 2026
HomeScrollবিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে পারে পাকিস্তান! কেন জানেন?
ICC T20 World Cup 2026

বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে পারে পাকিস্তান! কেন জানেন?

শ্রীলঙ্কার মাটিতে অপেক্ষা করছে পাকিস্তানের ‘মহাশত্রু’! চিন্তা বাড়ছে সলমন আলি আঘাদের

ওয়েব ডেস্ক: বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) খেললেও ভারত বিরুদ্ধে ম্যাচ (India Vs Pakistan) বয়কটের ঘোষণা করেছে পাকিস্তান। সে নিয়ে তোপপাড় ক্রিকেটবিশ্ব। কিন্তু এই সিদ্ধান্তই তাদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। কারণ, ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেললে একদিকে যেমন ২ পয়েন্ট হাতছাড়া হবে, তেমনই নেট রানরেটেও বড় ধাক্কা খেতে পারে সলমন আলি আঘারের দল। তার উপর শ্রীলঙ্কার অনিশ্চিত আবহাওয়া নিয়ে চিন্তা বাড়ছে পাক শিবিরে।

বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কায় বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast In Sri Lanka) রয়েছে। এদিকে গ্রুপ পর্বের চারটি ম্যাচই শ্রীলঙ্কার মাটিতে খেলবে পাকিস্তান। তার মধ্যে ভারতের বিরুদ্ধে ম্যাচ তারা খেলবে না বলে জানিয়েছে। ফলে ওই ম্যাচ থেকে কোনও পয়েন্টই পাবে না পাকিস্তান (Pakistan Cricket Team)। পাশাপাশি আইসিসির ১৬.১০.৭ ধারা অনুযায়ী ভারত-ম্যাচ না খেললে পাক দলের নেট রানরেট অনেকটাই কমে যাবে।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে সূর্যদের সতর্ক করলেন ধোনি! কী বললেন?

গ্রুপ পর্বে পাকিস্তানের বাকি তিনটি ম্যাচ আমেরিকা, নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিরুদ্ধে। এই তিনটির মধ্যে দু’টি ম্যাচেই বৃষ্টির আশঙ্কা রয়েছে। ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের প্রথম দিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬৪ শতাংশ। মাঝে ১০ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে ম্যাচে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে প্রায় ২৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে গ্রুপ পর্বে পাকিস্তানের একজোড়া ম্যাচ বিঘ্নিত হতে পারে।

ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে, যা পাকিস্তানের পক্ষে মোটেই সুবিধাজনক নয়। কারণ ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেললে এমনিতেই পিছিয়ে পড়বে আঘার দল। তার উপর বাকি ম্যাচগুলিতেও পয়েন্ট নষ্ট হলে গ্রুপ পর্ব থেকেই পাকিস্তানকে বিদায় নিতে হতে পারে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot