Sunday, June 28, 2026
HomeScrollসুপ্রিম কোর্টে মমতা'র মামলায় কী কী সওয়াল-জবাব হল?
SIR

সুপ্রিম কোর্টে মমতা’র মামলায় কী কী সওয়াল-জবাব হল?

৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে হবে SIR মামলার পরবর্তী শুনানি!

ওয়েব ডেস্ক : ২০২৫ সালের শেষের দিকে পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্যে শুরু হয়েছিল ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া। প্রথম থেকে এ নিয়ে অভিযোগ জানিয়ে এসেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। এই মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। ৪ ফেব্রুয়ারি, বুধবার ছিল এই মামলার শুনানি। এদিন এই মামমলার শুনানিতে অংশগ্রহণ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুনানির সময় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত-র সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন তিনি। তার পরেই এই মামলার শুনানি এদিন শেষ হয়ে যায়। এই মামলার পরবর্তী শুনানি হবে সোমবার, ৯ ফেব্রুয়ারি।

এই মামলার শুনানিতে অংশগ্রহণের জন্য সকালেই শীর্ষ আদালতে হাজির হন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তবে এই মামলা ছিল ৩৭ নম্বরে। এক সময় মনে করা হচ্ছিল আদৌ আজ হবে তো এই মামলার শুনানি? এর পরেই অগ্রাধিকারের ভিত্তিতে পশ্চিমবঙ্গের এসআইআর (SIR) মামলার শুনানি করা হোক, এমন আবেদন জানিয়েছিলেন এক আইনজীবী। তার পরেই প্রধান বিচারপতি জানান, শুনানি হবে। সেই মতো এদিন শুনানি হয়। আর এই শুনানিতে শীর্ষ আদালতের একাধিক বিষয় তুলে ধরেন মমতা। সেখানে এসআই প্রক্রিয়া নিয়ে বেশ কিছু অভিযোগ তুলেছেন তিনি।

শুনানির শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, আমি আমার জন্য এখানে আসিনি। এসেছি সাধারণ মানুষের জন্য। সঙ্গে তিনি অভিযোগ করেছেন, কমিশনকে আমি ছ’টা চিঠি দিয়েছি। কিন্তু তার একটিরও উত্তর দেওয়া হয়নি। মমতা অভিযোগ করেছেন, পরিকল্পনা মতো এসআইআর-এর কাজ হচ্ছে না। বিয়ের পর যদি কোনও মহিলার পদবী পরিবর্তন হলেও, তাঁকেও ডাকা হচ্ছে। কেউ বাড়ি পরিবর্তন করলে, তথ্যগত অসঙ্গতির জন্য ডাকছে, কেন এমন হবে? শীর্ষ আদালতে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে অভিযোগ করেছেন, সুপ্রিম কোর্ট আধার কার্ড নিতে বলেছিলেন। কিন্তু নেওয়া হয়নি। অন্য নথি চাওয়া হয়েছে।

আরও খবর : SIR মামলাকে সুপ্রিম অগ্রাধিকার!মুখ্যমন্ত্রীর আবেদনের শুনানি আজই?

এদিন শীর্ষ আদালতে এসআইআর (SIR) প্রক্রিয়ায় মাইক্রো অবজারভারদের নিয়ে বড় অভিযোগ করেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেছেন, বিজেপির লোকজনকে মাইক্রো অবজারভার করে পাঠানো হচ্ছে। তাঁরা নাম বাদ দিচ্ছেন। তিনি আরও অভিযোগ করেছেন, কমিশন হোয়াটসঅ্যাপ কমিশন হয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছে। তিনি আরও জানান, এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে, তাঁদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। মমতা আরও বলেন, শুধুমাত্র বাংলার জন্য মাইক্রো অবজারভার রাখা হয়েছে। এই মইক্রো অবজারভারদের প্রত্যাহার করে গণতন্ত্রকে বাঁচানোর আবেদন জানান তিনি।

মমতা এদিন আরও অভিযোগ করেছেন, ইআরও-দের কোনও ক্ষমতা নেই। রোল পর্যবেক্ষক বিজেপি শাসিত রাজ্য থেকে আনা হয়েছে। ৫৮ লক্ষের নাম বাদ দিয়েছে। অনেকে জীবিত রয়েছেন। মাইক্রো অবজার্ভার নাম মুছে দিচ্ছেন। এদিন শুনানির পর আদালতের তরফে জানানো হয়, কী কী পদক্ষেপ করছে কমিশন, তা জানাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এসআইআর প্রক্রিয়ায় কত অফিসার দিতে পারবে রাজ্য, তা নবান্নকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এর পরেই আজকের মতো শুনানি শেষ হয়ে যায়। এই মামলার শুনানি আগামী সোমবার হবে বলে জানানো হয় আদালতের তরফে।

অন্যদিকে, এদিকে শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে এসে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) সাংবাদিকদের বলেন, “মমতার দায়ের করা মামলার শুনানি হয়েছে৷ মুখ্যমন্ত্রী নিজেই সওয়াল করেছন৷ বিচারপতিরা বলেছেন প্রয়োজনে মমতাকে আরও বেশি সময় দেওয়া হতে পারে৷ মমতা দু’টি বিষয় নিয়ে কথা বলেছেন৷ তার মধ্যে বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজার্ভার নিয়ে আসার বিষয়টিও হয়েছে৷”

দেখুন অন্য খবর :

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO