Saturday, June 20, 2026
HomeScrollনর্থ সেন্টিনেল দ্বীপ, ভারতীয়রাও যেতে পারে না এই দ্বীপে! কারণ কী?

নর্থ সেন্টিনেল দ্বীপ, ভারতীয়রাও যেতে পারে না এই দ্বীপে! কারণ কী?

পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৩৬ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি

ওয়েব ডেস্ক : নর্থ সেন্টিনেল দ্বীপ (North Sentinel Island)। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman and Nicobar Islands) আন্দামান সাগরের মাঝে অবস্থিত রয়েছে ছোট এই দ্বীপটি। কিন্তু আপনি কি জানেন, এখানে সাধারণ মানুষের প্রবেশাধিকারের অনুমতি নেই? প্রশ্ন হচ্ছে, এর পিছনে কী কারণ রয়েছে?

পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৩৬ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি (Island)। কিন্তু এখানে প্রবেশের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রয়েছে। কারণ, এখানে বসবাস করে সেন্টিনেলি উপজাতি (Sentinelese tribe) মানুষরা। তাই এটিকে আদিবাসী সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে ভারত সরকার। এই দ্বীপে বাইরের জগতের কোনও মানুষের উপস্থিতি পছন্দ করেন না সেখানকার মানুষ। কেউ যদি ওই দ্বীপে যাওয়ার সাহস দেখান, তাহলে প্রাণ সংশয়ও হতে পারে।

আরও খবর : গরমের ছুটিতে আসুন দার্জিলিংয়ের এই ছোট্ট গ্রামে, পাখির ডাকে আপনার ঘুম ভাঙবে

ভারত সরকার জানিয়েছে, নর্থ সেন্টিনেল দ্বীপে অনেক যুগ ধরে সেন্টিনেলি উপজাতি (Sentinelese tribe) মানুষরা বসবাস করেন। বাইরের লোক সেখানে গেলে জনজাতিতে রোগ ছড়াতে পারে। যার ফলে অস্তিত্ব বিপন্ন হতে পারে এই উপজাতির মানুষদের। এদিকে, এই দ্বীপে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে।

সাল ২০১৮। মার্কিন মিশনারী জন অ্যালেন চাও গিয়েছিলেন এই দ্বীপে। কিন্তু জানা গিয়েছিল, তাঁকে হত্যা করেছিল সেন্টিনেলি উপজাতি মানুষরা। তারও আগে ২০০৬ সালে এই দ্বীপে এসে মৃত্যু হয়েছিল ভারতীয় দু’জন মৎসজীবীরও। এসব ঘটনার পরেই এই দ্বীপে যাওয়ার উপরে কঠোর নিয়ম লাগু করে।

অনেকে মনে করেন, এই দ্বীপে প্রাচীন সম্প্রদায়গুলির মধ্যে একটি উপজাতি বসবাস করে। তাঁদের জনসংখ্যা তুলনায় কম। প্রাকৃতিক সম্পদের উপরেই তাঁদের জীবন নির্ভরশীল। আর এই দ্বীপের বসবাসকারীরা বাইরের লোকদের বিপদ হিসেবেই দেখেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto