Friday, March 13, 2026
Homeবুমরাকে নিয়ে দুশ্চিন্তায় রবি শাস্ত্রী, কী বললেন তিনি?

বুমরাকে নিয়ে দুশ্চিন্তায় রবি শাস্ত্রী, কী বললেন তিনি?

স্পোর্টস ডেস্ক: হেডিংলি টেস্টে (Headingley Test) ভারত বেশ ভালো জায়গায় আছে। তার অন্যতম কারণ জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভারতের ৪৭১ রানের জবাবে ইংল্যান্ড দ্বিতীয় দিনের শেষে তিন উইকেট হারিয়ে ২০৯ রান তুলেছে। এই তিনটি উইকেটই নিয়েছেন বুমরা। আরও একবার বুঝিয়ে দিয়েছেন, বিশ্বের এক নম্বর বোলার তিনিই। এহেন বুমরাকে নিয়েই দুশ্চিন্তা করছেন রবি শাস্ত্রী (Ravi Shastri)।

বুমরা আগেই জানিয়েছেন, ওয়ার্কলোড সামলাতে পাঁচটার মধ্যে তিনটে টেস্টে খেলবেন। শনিবার দুই স্পেলে ১৩ ওভার বল করে ফেলেছেন তিনি। অন্য বোলাররা উইকেট পেলে তাঁর উপর বেশি চাপ পড়ত না। কিন্তু এদিন বাকিরা কেউ উইকেট পাননি। এই নিয়ে চিন্তায় রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা হেড কোচ শাস্ত্রী। তাঁর মতে শুধু বুমরার উপর নির্ভরশীল হয়ে পড়লে সমস্যা হয়ে যাবে।

আরও পড়ুন: হল না স্বপ্নের কামব্যাক! হতাশ হয়ে মাঠ ছাড়লেন করুণ নায়ার

দ্বিতীয় দিনের খেলা শেষে শাস্ত্রী বলেন, “এই সিরিজে বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে আমি চিন্তিত। কারণ প্রত্যেকে স্পেলে উইকেট নেবে এমন আশা করা যায় ওই একজনের থেকে। আমি আশা করছি বাকি বোলারদের মধ্যেও কেউ উইকেট নিক।”

শনিবার দারুণ ব্যাটিং করতে থাকা বেন ডাকেটকে (Ben Duckett) বোল্ড করেছেন বুমরা। ডাকেট তাঁকে একবাক্যে বিশ্বের সেরা বোলার হিসেবে মেনে নিচ্ছেন। ইংলিশ ওপেনার বলেন, “ও বিশ্বের এক নম্বর বোলার। ওকে খেলা খুব কঠিন, যে কোনও কন্ডিশনে। ফ্লাডলাইটের আলো জ্বলছে, বল দু’দিকেই সুইং করছে, তখন তো ওকে খেলা আরও কঠিন।”

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel