Thursday, April 9, 2026
HomeScrollইডেনে ‘বিরল’ রেকর্ড গড়লেন রিঙ্কু সিং! রাসেলকে টপকে কী নজির গড়লেন নাইট...
Rinku Singh

ইডেনে ‘বিরল’ রেকর্ড গড়লেন রিঙ্কু সিং! রাসেলকে টপকে কী নজির গড়লেন নাইট তারকা? দেখুন

ইডেনে ম্যাচ হারলেও রেকর্ডবুকে নিজের নাম তুলে নিলেন রিঙ্কু সিং, জানলে চমকে উঠবেন

ওয়েব ডেস্ক: নিলামের টেবিলে একগুচ্ছ নতুন ক্রিকেটারকে নিয়ে দলের খোলনলচে বদলে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কিন্তু তাতেও দলের পারফরম্যান্সে শ্রী ফেরেনি। মরসুমের (IPL 2026) প্রথম দু’টি ম্যাচেই হারতে হয়েছে নাইটদের। ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের পর ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের কাছেও লজ্জাজনকভাবে ম্যাচ হারলেন রাহানেরা। বৃহস্পতিবার ইডেনের মহাযুদ্ধে ৬৫ রানে হেরেছে কেকেআর। তবে ম্যাচ হারলেও নাইটদের সহ-অধিনায়ক রিঙ্কু সিং (Rinku Singh) এই ম্যাচে গড়েছেন এক ‘বিরল’ রেকর্ড (Record), যার মাধ্যমে তিনি ছাপিয়ে গিয়েছেন প্রাক্তন নাইট তারকা আন্দ্রে রাসেলের (Andre Russell) নজিরকেও।

বৃহস্পতিবারের ম্যাচে (KKR vs SRH) হায়দরাবাদের ইনিংসে ফিল্ডিং করার সময় বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে অনিকেত বর্মার একটি দুর্দান্ত ক্যাচ নেন রিঙ্কু। এর মাধ্যমে আইপিএলে কেকেআর-এর হয়ে তাঁর মোট ক্যাচের সংখ্যা দাঁড়ায় ৪১। একইসঙ্গে তিনি পেছনে ফেলে দিয়েছেন দলের দীর্ঘদিনের নির্ভরযোগ্য অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে, যিনি নিজের আইপিএল কেরিয়ারে কেকেআর-এর হয়ে মোট ৪০টি ক্যাচ নিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হল, নাইটদের জার্সিতে মাত্র ৬১ ম্যাচ খেলেই এই নজির গড়েছেন রিঙ্কু।

আরও পড়ুন: অবসর ভেঙে টেস্টে ফিরছেন বিরাট-রোহিত? জল্পনার মাঝেই সামনে এল আসল সত্যিটা, দেখে নিন

KKR-এর হয়ে সর্বাধিক ক্যাচ নেওয়া ক্রিকেটার

  • রিঙ্কু সিং – ৪১
  • আন্দ্রে রাসেল – ৪০
  • সুনীল নারিন – ৩৬
  • মনোজ তিওয়ারি – ৩০

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto