ওয়েবডেস্ক- কেকেআর (KKR ) বনাম পাঞ্জাব কিংসের (Punjab Kings) ম্যাচ সোমবার বাতিল হয়েছে। এর পরে আর চুপ করে বসে থাকেননি শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) বোন শ্রেষ্ঠা (Shrestha) । তার এই বার্তা ঘিরে ক্রিকেটমহলে জোর চর্চা শুরু হয়েছে। একাংশের মত এই রিলের মাধমে ক্ষোভ উগরে দিয়েছেন শ্রেষ্ঠা। তবে তাকে পালটা তাকেও কটাক্ষ করেছেন নাইট অনুরাগীরা।
কেকেআরের (KKR) সঙ্গে শ্রেয়সের ‘সুসম্পর্ক’ ভালো। ২০২৪ সালে নাইটরা আইপিএল জেতে শ্রেয়সে নেতৃত্বে। তারপরেও তাঁকে রিটেন করেনি কেকেআর। ২০২৫ সালে পাঞ্জাব কিংসে যান শ্রেয়স। তাঁর নেতৃত্বে ফাইনালে ওঠে পাঞ্জাব। আর কেকে আর পড়ে থাকে আট নম্বরে। এই নিয়ে শ্রেয়সও একাধিকবার তার স্পষ্ট জবাব দিয়েছে। শ্রেয়স জানান, “দলকে চ্যাম্পিয়ন করে যে সম্মানটা পাব ভেবেছিলাম সেটা আমি পাইনি। নিজের কাজটা সর্বোচ্চ সততার সঙ্গে করার পরও কেউ গুরুত্ব না দিলে খারাপ লাগেই।”
পঞ্জাবে যাওয়ার পর অবশ্য ইডেনে কেকেআরের বিরুদ্ধে জিতে মাঠ ছাড়া হয়নি শ্রেয়সের। গতবছরের মতো এবারও বৃষ্টিতে ভেস্তে গেছে ইডেনে কেকেআর বনাম পাঞ্জাবের ম্যাচ।
আরও পড়ুন- এখনও অনিশ্চিত ১৮ কোটির পেসার! পেস ইউনিট নিয়ে চিন্তা বাড়ল KKR-এর, এবার কী হবে?
পয়েন্ট ভাগ করে নিয়েছে দুই দল। তারপরেই দিয়ে রিল বানিয়েছে শ্রেয়সের বোন শ্রেষ্ঠা। তিনি লিখেছেন, আসলে আমরা পাঞ্জাবি, আমাদের মন অনেক বড়। তাই এক পয়েন্ট দান করে দিলাম।‘ তবে কেকেআর-এর নাম মুখে আনেননি শ্রেষ্ঠা। তবে তাঁর এই ইঙ্গিত যে নাইট শিবিরের দিকে সেই কথা কারুর বুঝতে অসুবিধা হয়নি। তবে শ্রেষ্ঠার এই কটাক্ষের জবাব দিয়েছে কেকেআরের ভক্তরা। তারা মনে করিয়ে দিয়েছে, নাইটরা তিনটে আইপিএল ট্রফি জিতেছে, তবে পঞ্জাবের ভাড়ার শূন্য।







