Saturday, May 23, 2026
HomeScroll‘মমতাকে দিঘার জগন্নাথ মন্দিরে, অভিষেককে দুবাইতে পাঠাব’ প্রচারে হুঙ্কার হুমায়ুন কবিরের
Aam Janata Unnayan Party Humayun kabir

‘মমতাকে দিঘার জগন্নাথ মন্দিরে, অভিষেককে দুবাইতে পাঠাব’ প্রচারে হুঙ্কার হুমায়ুন কবিরের

কপ্টারে চেপে প্রচার, বাংলা দখলের ডাক হুমায়ুন কবিরের

ওয়েবডেস্ক- হেলিকপ্টারে চেপে প্রথম দিনের প্রচার সারলেন আমজনতা উন্নয়ন পার্টির (Aam Janata Unnayan Party) চেয়ারম্যান হুমায়ুন কবির। প্রচারে নজরে কাড়লেন হুমায়ুন (Humayun kabir) । ডোমকলের আম উন্নয়ন জনতা পার্টির প্রার্থী মোশারফ হোসেনের সমর্থনে ডোমকলে প্রথম হেলিকপ্টারে (Helicopter)  চেপে প্রচার সারলেন তিনি।

প্রার্থীর হয়ে নির্বাচনে প্রচার করতে এসে হুমায়ুন কবির বলেন, ৪ মে ফলাফলের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠাবো দিঘার জগন্নাথ ধামে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাবো দুবাইয়ে, ৪ঠা মে বিকেলে তৃণমূলের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর খুঁজে পাবে না তৃণমূলের গুন্ডারা। তিনি বলেন, বাঁশির আওয়াজে গোটা মুর্শিদাবাদ নয় বাংলা দখল করব।

গতকাল জলঙ্গির নির্বাচনী সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবিরকে আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন অমিত শাহর যে সিকিউরিটি, হুমায়ুন কবির সেই সিকিউরিটি, অধীর রঞ্জন চৌধুরীও সেই একই সিকিউরিটি, পাশাপাশি মীম প্রধান আসাউদ্দিন ওয়াসির একই সিকিউরিটি। এই তোপের পাল্টা জবাব দিলেন হুমায়ুন কবির। তিনি বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে ধৃতিমান নামে এক পুলিশ সুপারের মাধ্যমে দু কোটি টাকা দিয়ে আমাকে খুনের জন্য বিহার থেকে সুপারী কিলার আনার চেষ্টা চালিয়েছিলেন, সেই কথা আইন আদালতে জানানো হলে এই সিকিউরিটি দেওয়া হয়।

আরও পড়ুন-  ‘বাদ পড়া নাম তুলতে ট্রাইব্যুনালে যাব’, মতুয়াগড়ে হুঁশিয়ারি মমতার

হুমায়ুন কবির আরও বলেন, নওদাতে ৭০ হাজারের বেশি ভোটে হারাবো সাহিনা মমতাজ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আর রেজিনগরে হারাব মমতা বন্দ্যোপাধ্যায়কে, কেন না মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ভাইপো দাবি করছে সব জায়গার আমরা প্রার্থী, অতএব তাদেরকেই হারাব।

৪ঠা মে লেজ গুটিয়ে পালাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই বলে মঞ্চে একের পর এক কড়া ভাষায় আক্রমণ করে রাজ্যের শাসক দল তৃণমূলকে। যদিও এই মঞ্চে অন্য দলকে সেভাবে কিছুই বলতে দেখা গেল না হুমায়ুন কবিরর মুখে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d