Saturday, May 23, 2026
HomeScrollবৃষ্টিতে ভিজল দিল্লি, ঝোড়ো হাওয়ায় ব্যাহত উড়ান
Delhi Weather

বৃষ্টিতে ভিজল দিল্লি, ঝোড়ো হাওয়ায় ব্যাহত উড়ান

যাত্রীদের সতর্কবার্তা ইন্ডিগোর

নয়াদিল্লি: সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত দিল্লির (Delhi) জনজীবন। মঙ্গলবার রাজধানীর আকাশ মেঘলা থাকায় আবহাওয়ার প্রভাব পড়েছে বিমান চলাচলেও (gusty winds disrupt flights)। একাধিক উড়ান দেরিতে চলছে বা বাতিল হয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে যাত্রীদের সতর্ক করে ইন্ডিগো (Indigo)  বিশেষ ভ্রমণ নির্দেশিকা জারি করেছে (Delhi drenched in rain)।

সংস্থার তরফে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ার জেরে উড়ানের সময়সূচিতে বিঘ্ন ঘটছে। যাত্রীদের অনুরোধ করা হয়েছে, বিমানবন্দরে রওনা হওয়ার আগে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে ফ্লাইটের আপডেট দেখে নেওয়ার জন্য।

আরও পড়ুন: বিরাট সুখবর! LPG বরাদ্দ বাড়িয়ে দ্বিগুণ করল কেন্দ্র, কারা পাবেন সুবিধা? দেখুন

হাওয়া অফিস আগেই দিল্লির বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করেছিল। মঙ্গলবার সকাল থেকেই শহরের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সফদরজংয়ে ০.৪ মিমি, পালামে ১.৪ মিমি এবং লোধি রোডে ১ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আয়ানগরে বৃষ্টির পরিমাণ ছিল ৩ মিমি।

সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা পৌঁছয় প্রায় ৩০ ডিগ্রির কাছাকাছি। আর্দ্রতার তারতম্যের কারণে দিনের বেলা ভ্যাপসা গরমও অনুভূত হচ্ছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকালও আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে উড়ান পরিষেবায় কিছুটা প্রভাব থাকতে পারে।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান সংস্থাগুলি পরিস্থিতির ওপর নজর রাখছে। তবে এই আবহাওয়ায় ভ্রমণের আগে সতর্কতা অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ বলেই মত বিশেষজ্ঞদের।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d