Sunday, August 9, 2026
HomeScrollআমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন’, রেফারির উপর ক্ষুব্ধ মেসি!
Argentina

আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন’, রেফারির উপর ক্ষুব্ধ মেসি!

পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরোর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান আর্জেন্টিনা অধিনায়ক

ওয়েব ডেস্ক : মাঠে তাঁর শান্ত স্বভাবই বেশি পরিচিত। তবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অন্য মেজাজে দেখা গেল লিওনেল মেসিকে (Lionel Messi)। পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরোর (Joao Pinheiro) একটি সিদ্ধান্ত ঘিরে ক্ষোভ প্রকাশ করেন আর্জেন্টিনা (Argentina) অধিনায়ক। দু’জনের কথোপকথনের ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

প্রথমার্ধে সুইৎজারল্যান্ড একটি ফ্রি-কিক নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় ডিফেন্সিভ ওয়ালে দাঁড়িয়ে থাকা মেসিকে (Lionel Messi) নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেন রেফারি। সেই নির্দেশ দেওয়ার ভঙ্গিই পছন্দ হয়নি আটবারের ব্যালন ডি’অরজয়ীর। টেলিভিশন সম্প্রচারে দেখা যায়, ফ্রি-কিকের পর মেসি রেফারির কাছে গিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন। সম্প্রচারে ঠোঁট পড়ে বোঝা যায়, মেসি বলেন, “আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে সম্মান দিয়েই কথা বলেছি।”

আরও খবর : ইউরোপের মাটিতে ভারতীয় ফুটবলের নতুন ইতিহাস, হেলসিঙ্কি কাপ জিতল মিনার্ভা

যদিও এই উত্তপ্ত বাক্যবিনিময়ের পর পরিস্থিতি আর জটিল হয়নি। মেসি (Lionel Messi) পুরো সময়ই সংযত ছিলেন এবং রেফারিও তাঁকে কোনও হলুদ কার্ড দেখাননি। ফলে ম্যাচের গতিপ্রকৃতিতে এই ঘটনার কোনও প্রভাব পড়েনি। তবে বিশ্বকাপের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে ওঠে এই ঘটনাই। সামাজিক মাধ্যমে কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি লক্ষাধিকবার দেখা হয়।

শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের গোলে ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। অন্যদিকে, এই ম্যাচ পরিচালনা করা ৩৮ বছর বয়সি জোয়াও পিনহেইরো ইউরোপের অন্যতম অভিজ্ঞ রেফারি। ২০১৬ সালে ফিফার স্বীকৃতি পাওয়ার পর তিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং ২০২৫ উয়েফা সুপার কাপেও দায়িত্ব সামলেছেন। এবারই প্রথম ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ম্যাচ পরিচালনা করেন তিনি।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor