Sunday, March 29, 2026
HomeScrollম্যাচ ভেস্তে গেলেও ক্যানবেরায় বিরাট রেকর্ড গড়লেন সূর্যকুমার
Suryakumar Yadav

ম্যাচ ভেস্তে গেলেও ক্যানবেরায় বিরাট রেকর্ড গড়লেন সূর্যকুমার

রোহিত শর্মার পর সূর্যর নামের পাশে জুড়ে গেল এই নজিরের নাম

ওয়েব ডেস্ক: ওডিআই সিরিজ হেরে টি-২০-তে অস্ট্রেলিয়াকে জবাব দিতে মরিয়া ছিল টিম ইন্ডিয়া (India Cricket Team)। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে (India Vs Australia) অন্তত সেভাবেই শুরু করেছিলেন অভিষেক, গিল, সূর্যকুমাররা। কিন্তু ক্যানবেরায় শেষমেশ জিতে যায় বৃষ্টি। তবে ম্যাচ অমীমাংসিত থাকলেও বাইশ গজে এক মাইলফলক ছুঁয়ে ফেললেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ছক্কার নিরিখে জায়গা করে নিলেন কিংবদন্তিদের তালিকায়।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে একজোড়া বড় ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৫০ ছক্কার গণ্ডি পার করলেন সূর্য। এই তালিকায় তিনি এখন পঞ্চম ব্যাটার এবং দ্বিতীয় ভারতীয়। তালিকায় সূর্যর আগে রয়েছেন রোহিত শর্মা, যিনি ২০৫টি ছক্কা নামিয়েছেন। বাকিদের মধ্যে রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহির মহম্মদ ওয়াসিম, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এবং ইংল্যান্ডের জস বাটলার।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি হাঁকিয়ে ফের বিশ্বসেরা রোহিত! গড়লেন বিরল নজির

বৃষ্টি-বিঘ্নিত এই ম্যাচে তিন নম্বরে নেমে শুরু থেকেই সূর্যকুমারকে বেশ মনোযোগী দেখায়। ওপেনার অভিষেক শর্মা আউট হওয়ার পরেই ক্রিজে আসেন তিনি। তবে শুরুতে কিছুটা বিপাকে পড়েন তিনি, বিশেষত জশ হ্যাজেলউডের ধারালো সুইং ও লেন্থে সমস্যা হয় স্কাইয়ের। এক পর্যায়ে প্রায় আউটই হয়েই যাচ্ছিলেন, কিন্তু পরের বলেই দারুণ এক ফ্লিক শটে ছক্কা মেরে নিজের ছক্কা-উৎসবের সূচনা করেন ভারতের মিঃ ৩৬০।

এরপর বৃষ্টি এসে ম্যাচ থামিয়ে দেয়। খেলা পুনরায় শুরু হলে সূর্য সেট হতে কিছুক্ষণ সময় নেন, তারপর ন্যাথান এলিসকে টার্গেট করেন। দশম ওভারে টানা দু’টি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ফের মাঠ মাতান তিনি।

তবে দ্বিতীয় দফার বৃষ্টি এসে শেষ করে দেয় সিরিজের প্রথম ম্যাচ। ভারতের স্কোর তখন ৯.৪ ওভারে এক উইকেটে ৯৭। তখন সূর্যকুমার ৩৯ এবং শুভমন গিল ৩৭ রানে অপরাজিত। খেলা আর শুরু হয়নি। তবে এর মাঝেই এই নজির গড়ে ফেললেন সূর্যকুমার যাদব।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot