Thursday, May 14, 2026
HomeScroll২৮৬ আসনে প্রার্থী চূড়ান্ত, রবিবারের মধ্যেই তালিকা ঘোষণা করবে কংগ্রেস
Congress

২৮৬ আসনে প্রার্থী চূড়ান্ত, রবিবারের মধ্যেই তালিকা ঘোষণা করবে কংগ্রেস

শনিবার রাত বা রবিবার এই তালিকা প্রকাশ করা হতে পারে

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের (West bengal Assembly Election 2026) জন্য কারা প্রার্থী হবেন, তা চূড়ান্ত করে ফেলল কংগ্রেস (Congress)। জানা যাচ্ছে, ২৮৬ আসনে প্রার্থী দিতে চলেছে হাত শিবির। সূত্রের খবর, শনিবার রাত বা রবিবার এই তালিকা প্রকাশ করা হতে পারে।

সপ্তাহ দু’য়েক আগে বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। সেই মতো এপ্রিলে দুই দফায় ভোট হতে চলেছে। ভোট ঘোষণার পর তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এমনকি আইএসএফ ও আমজনতা উন্নয়ন পার্টিও প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কিন্তু এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি কংগ্রেসের তরফে। শনিবার ছিল হাত শিবিরের কর্মসমিতির বৈঠক। মনে করা হচ্ছিল, এই বৈঠকের শেষেই তালিকা প্রকাশ করা হতে পারে। তবে ২৮৬ আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন এআইসিসি পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর।

আরও খবর : ক্যানিং পূর্বে আরাবুলের প্রচার, ‘চোর-ডাকাত নিয়ে মিছিল’ কটাক্ষ শওকতের

কিন্তু বাকি ৮ আসনে কেন প্রার্থী তালিকা চূড়ান্ত করা গেল না? এ নিয়ে গুলাম আহমেদ মীর (Ghulam Ahmad Mir) বলেছেন, তা নিয়ে দলে ২৪ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেবে। সঙ্গে তিনি জানিয়েছেন, বাংলায় কংগ্রেসের হেভিওয়েটরা সবাই এই নির্বাচনে অংশ নেবেন। ফলে মনে করা হচ্ছে, সেই হেভিওয়েটদের নাম প্রার্থী তালিকায় থাকতে পারে।

উল্লেখ্য, ২০ বছর পর বাংলায় সব আসনে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস (Congress)। এ নিয়ে কর্মীদের মধ্যে উৎসাহও বেড়েছে। কিন্তু এখনও প্রার্থী তালিকা ঘোষিত না হওয়ায় উৎসাহে কিছুটা ভাটা পড়েছিল। তবে ২৪ ঘন্টার মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto