Friday, June 12, 2026
HomeScrollমেসিকাণ্ডে অরূপদের বিরুদ্ধে FIR করছেন শতদ্রু!
Satadru Dutta

মেসিকাণ্ডে অরূপদের বিরুদ্ধে FIR করছেন শতদ্রু!

অরুপ বিশ্বাসের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করবেন শতদ্রু?

ওয়েব ডেস্ক : মেসি কাণ্ডে (Lionel Messi) এবার বড় পদক্ষেপ করতে চলেছেন শতদ্রু দত্ত (Satadru Dutta)। অরুপ বিশ্বাস সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছেন তিনি। জানা যাচ্ছে, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তাঁৎ স্ত্রী জুঁই বিশ্বাস ও তৎকালীন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের (Rajeev Kumar) বিরুদ্ধে এফআইআর করতে চলেছেন মেসি গোট টুরের আয়োজক শতদ্রু। তিনি অরুপ বিশ্বাসের (Aroop Biswas) বিরুদ্ধে অভিযোগ আনেন, তিনি নাকি অনুমতি ছাড়াই মাঠে ঘিরে ধরেছিলেন মেসিকে।

মূলত বাংলায় বিজেপি সরকার গঠনের পর মেসি (Lionel Messi) কাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন শতদ্রু (Satadru Dutta)। বলেছেন, তিনি অরুপ বিশ্বাসের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করবেন। তিনি আরও অভিযোগ করেছেন, মেসির ঘটনা নিয়ে মুখ খুললে পরিবারের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছিল। এদিকে এই ঘটনায় ৩৮ দিন জেলে থাকতে হয় শতদ্রুকে। অবশ্য এর পর ছাড়া পান তিনি।

আরও খবর : আরটিআইয়ের আওতার বাইরে বিসিসিআই! কেন্দ্রীয় তথ্য কমিশনের বড় রায়

শতদ্রু অভিযোগ করেছেন, তাঁকে বলির পাঁঠা করা হয়েছে। তবে যাঁদের জন্য তাঁকে জেলে থাকতে হয়েছিল, এবার তাঁদের বিরুদ্ধেই পুলিশের দ্বারস্থ হয়েছেন শতদ্রু। অরূপ বিশ্বাস, জুঁই বিশ্বাস এবং রাজীব কুমারের বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছেন বলে খবর।

শতদ্রু (Satadru Dutta) আরও অভিযোগ করেছেন, প্রাক্তন মন্ত্রীর স্ত্রীর মাঠে ঢোকার অনুমতিই ছিল না। কিন্তু, প্রভাব খাটিয়ে মাঠে ঢুকে মেসির সঙ্গে ছবি তুলেছেন তিনি। এমনকি গা জোয়ারি করে মেসির কাছাকাছি এসেছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। এছাড়া নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে রাজ্য পুলিশের তৎকালীন ডিজির বিরুদ্ধেও এফআইআর দায়ের করতে চলেছেন শতদ্রু। বিধাননগর থানায় এই অভিযোগ করতে পারেন বলে খবর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d