Thursday, April 9, 2026
HomeScrollবেতন ছিল মাত্র ১ হাজার টাকা! প্রেসিডেন্ট হয়েই বেতন বাড়াতে বড় সিদ্ধান্ত...
Tamim Iqbal

বেতন ছিল মাত্র ১ হাজার টাকা! প্রেসিডেন্ট হয়েই বেতন বাড়াতে বড় সিদ্ধান্ত তামিম ইকবালের

নিতুন কাঠামো অনুযায়ী এবার কত বেতন পাবেন বাংলাদেশের ক্রিকেটাররা? দেখে নিন একনজরে

ওয়েব ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের আর্থিক বৈষম্য দূর করতে বড় পদক্ষেপ নিলেন বিসিবি-র (BCB) নতুন প্রেসিডেন্ট তামিক ইকবাল (Tamim Iqbal)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই তিনি মহিলা ও পুরুষ, উভয় বিভাগের ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

সম্প্রতি ১১ সদস্যের একটি কমিটির প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তামিম। দায়িত্ব নেওয়ার পরই তিনি জানতে পারেন, এতদিন সে দেশের মহিলা ক্রিকেটাররা একটি ওয়ানডে ম্যাচ খেলে মাত্র ১,০০০ টাকা পারিশ্রমিক পেতেন। এই তথ্য সামনে আসতেই বিস্ময় প্রকাশ করেন তিনি এবং দ্রুতই বেতন কাঠামোতে বড় পরিবর্তন আনার উদ্যোগ নেন।

আরও পড়ুন: অতীত ভুলে ভারেতর সঙ্গে খেলতে চায় বাংলাদেশ! কাজ শুরু তামিমের

নতুন কাঠামো অনুযায়ী, মহিলা ক্রিকেটাররা এখন একটি ওয়ানডে ম্যাচপিছু পাবেন ১৫ হাজার টাকা, দীর্ঘ সংস্করণের ম্যাচে ২০ হাজার টাকা এবং টি-২০ ম্যাচ পিছু ১০ হাজার টাকা। শুধু ম্যাচ ফিই নয়, দেশের শীর্ষ ৩৬ জন মহিলা ক্রিকেটারের মাসিক ভাতাও ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। ফলে বাংলাদেশের মহিলা ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা অনেকটাই জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, পুরুষ ক্রিকেটারদের ক্ষেত্রেও পারিশ্রমিক বৃদ্ধি করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৬৫ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরির জন্য নির্ধারিত হয়েছে ৫০ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৪০ হাজার টাকা। পাশাপাশি প্রথম শ্রেণির ম্যাচ ফি ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১ লাখ টাকা।

বাংলাদেশের হয়ে ৩৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ৩৭ বছর বয়সি তামিম স্বীকার করেছেন, এতদিন ঘরোয়া ক্রিকেটাররা পর্যাপ্ত পারিশ্রমিক পেতেন না। তাঁর কথায়, “গত তিন-চার বছরে খুব একটা বেতন বাড়েনি। আগের কাঠামোয় ক্রিকেটাররা অনেক কম পারিশ্রমিক পেতেন। খেলোয়াড়দের কঠোর পরিশ্রমেই ক্রিকেট টিকে আছে, তাই তাঁদের ন্যায্য পারিশ্রমিক পাওয়া উচিত।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto