Thursday, July 2, 2026
HomeScrollরাঁচিতে 'বিরাট' ঝড়! দক্ষিণ আফ্রিকাকে ৩৫০ রানের টার্গেট ভারতের
India vs South Africa Oneday Series 2025

রাঁচিতে ‘বিরাট’ ঝড়! দক্ষিণ আফ্রিকাকে ৩৫০ রানের টার্গেট ভারতের

রোহিত শর্মা, কে এল রাহুল ও জাদেজার ব্যাট থেকেও এসেছে রান!

ওয়েব ডেস্ক : রাঁচিতে (Ranchi) ভারতের (India) দারুণ পারফরম্যান্স! প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ৩৪৯ রান করল ব্লু ব্রিগেড। এদিন নিজের কেরিয়ারে ৫২তম শতরান করলেন বিরাট কোহলি (Virat Kohli)। সঙ্গে রোহিত শর্মা, কে এল রাহুল ও জাদেজার ব্যাট থেকেও এসেছে রান। যার ফলে এই ম্যাচ জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ৩৫০ রান।

রবিবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম (Aiden Markram)। ব্যাটে নেমে ভালো শুরু করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও যশস্বী জয়সওয়াল। কিন্তু স্কোরবোর্ডে রান যখন ২৫, তখন নান্দ্রে বার্গারের বলে আউট হয়ে মাত্র ১৮ রান করে প্যাবিলিয়নে ফেরেন যশস্বী। এর পরেই নামেন কোহলি। তিনি রোহিতের সঙ্গে ১৩৬ রানের পার্টনারশিপ করেন। তবে ২২তম ওভারে ৫৭ রান করে আউট হন ‘হিটম্যান’। কিন্তু এর পরে ক্রিজে নেমেছিলেন ওয়াশিংটন সুন্দর এবং রুতুরাজ গায়কোয়াড়। কিন্তু বেশিক্ষণ মাঠে উইকেট টিকিয়ে রাখতে পারেননি তাঁরা।

আরও খবর : ২৮০ দিন পর সেঞ্চুরি কোহলির!

তবে কে এল রাহুলের সঙ্গে খেলা চালিয়ে যাচ্ছলেন কোহলি। এর পরেই একদিনের ক্রিকেটে ৫২তম সেঞ্চুরি করে ফেললেন তিনি। ধৈর্য ধরে, কোনও ঝুঁকি না নিয়ে ১০২ বলে পূর্ণ করলেন সেঞ্চুরি। ক্রিকেটের কোনও একটি ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন কোহলি। এতদিন এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কাছে। টেস্টে তাঁর ছিল ৫১টি শতরান। তবে ওডিআইতে ৫২তম সেঞ্চুরি করে তাঁকে টপকে গেলেন ‘কিং’ কোহলি। অন্যদিকে ২৮০ দিন পর তাঁর ব্যাট থেকে এল এই সেঞ্চুরিটি। সব মিলিয়ে নিজের ক্রিকেট কেরিয়ারে সব ফরম্যাট মিলিয়ে ৮৩তম শতরান করলেন তিনি।

কোহলি ১২০ বলে ১৩৫ রানে আউট হওয়ার পর, কে এল রাহুল (৬০) ও রবীন্দ্র জাদেজার (৩২) উপর ভর করে ৫০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকাকে ৩৫০ রানের টার্গেট দিল টিম ইন্ডিয়া (Team India)। ফলে অন্যদিকে এদিন দক্ষিণ অফ্রিকার চার জন বোলার নিয়েছেন দুটি করে উইকেট। তার মধ্যে রয়েছেন, মার্কো জানসেন, নানদ্রে বার্গার, করবিন বোচ ও ওটনিল বার্টম্যান। তবে এখন দেখার বিষয় এই রান ভারত ডিফেন্ড করতে পারে কি না।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO