Friday, July 17, 2026
HomeScrollচ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে কেমন থাকবে মরুদেশের আবহাওয়া?

চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে কেমন থাকবে মরুদেশের আবহাওয়া?

ওয়েব ডেস্ক: রবিবার আইসিসির ফাইনাল দুবাইয়ে (ICC Champions Trophy 2025)। ভারত-নিউজিল্যান্ড (India Vs Newzeland) ম্যাচে অন্তরায় বৃষ্টি? রবিবাসরীয় দুপুরে কেমন থাকবে দুবাইয়ের আবহাওয়া?

স্থানীয় হাওয়া অফিস জানিয়েছে, রবিবার বৃষ্টির কোনও সম্ভবনা নেই। এমনকী বইবে না ঝোড়ো হাওয়াও। অর্থাৎ, খেলা হবে পুরো ১০০ ওভারের। আরও জানানো হয়েছে, খেলা শুরুর সময় তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে সন্ধ্যের দিকে পারদ কিছুটা নামার ইঙ্গিত। আপেক্ষিক আদ্রতাও সন্ধ্যের দিকে কিছুটা কমবে। হতে পারে ৫০ শতাংশ।

আরও পড়ুন: মধুরেণ সমাপয়েৎ, গোয়া বধ করেই শিল্ড হাতে নিল মোহনবাগান

তবে ভারতীয় সময় দুপুর তিনটে নাগাদ দুবাইয়ে খানিক মেঘলা আকাশ থাকার সম্ভবনা। যা দিনের বাকি সময়ে অব্যাহত থাকবে। সময় যত এগোবে, তাপমাত্রা তত কমবে। সন্ধ্যের দিকে শিশির পড়ার সম্ভবনা নেই। ফলে স্পিনারদের গ্রিপ করতে কোনও অসুবিধা হবে না। হাওয়ার গতিবেগ হবে ঘণ্টায় ২০ কিলোমিটার। বলা বাহুল্য, রবিবার দুবাইয়ের আবহাওয়া একেবারে খেলার জন্য অনুকূল।

আবহাওয়ার পূর্বাভাস থেকে স্পষ্ট, টস ম্যাচে খুব একটা প্রভাব ফেলবে না। এদিন তাই টস বড় একটা ফ্যাক্টর নয়। যদিও চলতি টুর্নামেন্টে রোহিত একটি ম্যাচেও টস জিততে পারেননি। ফাইনালে টস রোহিতের ভাগ্য বদলায় কিনা এখন সেটাই দেখার।

দেখুন আরও খবর:

What will the desert weather be like in the Champions Trophy final kolkatatv online sports news

ICC Champions Trophy 2025, India Vs Newzeland, Champions Trophy

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot